• লিড নিউজ
  • আন্তর্জাতিক

আমেরিকানরা ইরান যুদ্ধের বিরোধী নন: ট্রাম্প

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, ইরানের বিরুদ্ধে শুরু হওয়া যুদ্ধের বিপক্ষে নন যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণ। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এই দাবি করার পাশাপাশি সতর্ক করে বলেছেন, মার্কিন হামলার মাত্রা অব্যাহত থাকবে এবং ইরানকে এর জন্য বড় মূল্য দিতে হবে।

যুদ্ধক্ষেত্রে মার্কিন সেনাদের প্রাণহানি বাড়ার পরও ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ সামরিক অভিযানের জনপ্রিয়তা নিয়ে সাংবাদিকরা প্রশ্ন তুললে ট্রাম্প স্পষ্ট জানিয়ে দেন যে মার্কিন জনগণ এই যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নেয়নি। 

তিনি আরও বলেন, একটি নতুন জরিপে স্পষ্টভাবে উঠে এসেছে যে আমেরিকানরা জ্বালানি তেলের বর্ধিত মূল্য নিয়ে উদ্বিগ্ন হলেও তারা যুদ্ধের বিরোধিতা করছে না। তবে প্রেসিডেন্ট ঠিক কোন জরিপের কথা উল্লেখ করেছেন, সে সম্পর্কে স্পষ্ট করে কিছু বলেননি। 

অথচ পরিসংখ্যান ও বিভিন্ন মতামত জরিপ সম্পূর্ণ ভিন্ন চিত্র তুলে ধরছে। গত ফেব্রুয়ারিতে শুরু হওয়া ইসলামিক রিপাবলিক অফ ইরানের ওপর এই অনাকাঙ্ক্ষিত হামলার পর থেকেই মার্কিন জনগণের মধ্যে যুদ্ধবিরোধী অসন্তোষ ক্রমাগত বাড়তে দেখা গেছে। 

কিন্তু জরিপের সেই বাস্তব চিত্র পাশ কাটিয়ে প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, হামলায় ইরান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তাদের এই আগ্রাসনের জন্য চরম মূল্য দিতে হবে।

সূত্র: আল-জাজিরা।

মন্তব্য (০)





image

বিক্ষোভের মামলায় সাক্ষী মমতা, কালীঘাটের বাড়িতে পুলিশের নোটিশ

১

নিউজ ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল...

image

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা জানাল ভারত

২

নিউজ ডেস্ক : ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্প...

image

পরিচ্ছন্নতাকর্মী থেকে ব্যাংকের এজিএম, এ যেন সিনেমার গল্প

৩

নিউজ ডেস্ক :  মাত্র ২০ বছর বয়সে স্বামীকে হারিয়ে এক বছরে...

image

ইরান যুদ্ধের পুরো খরচ ইসরাইল ও উপসাগরীয় মিত্রদের থেকে উস...

৪

নিউজ ডেস্ক : ইরানের বিরুদ্ধে হওয়া সাম্প্রতিক যুদ্ধের যাবতীয়...

image

ট্রাম্পের প্রশংসা পেতে প্রতি মাসে মোদির খরচ ৭৫ হাজার ডলার!

৫

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব সামাজিক মাধ্...

  • company_logo