• লিড নিউজ
  • জাতীয়

রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে বঙ্গভবনে সাক্ষাৎকালে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল হাসান দায়িত্ব পালনকালে সহযোগিতা প্রদানের জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানান।

এসময় তিনি নৌবাহিনীর সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মো. সাহাবুদ্দিন সফল ও সুচারুভাবে দায়িত্ব পালন করায় বিদায়ী নৌপ্রধানকে ধন্যবাদ জানান।

তিনি বাহিনীর উন্নয়নে বিদায়ী নৌপ্রধানের ভূমিকার প্রশংসা করেন।

রাষ্ট্রপতি এসময় বাংলাদেশ নৌবাহিনীর চলমান উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।

অ্যাডমিরাল এম নাজমুল হাসান বৃহস্পতিবার (২৩ জুলাই) নতুন নৌপ্রধানের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন।

মন্তব্য (০)





image

৮ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

নিউজ ডেস্ক : রাতের মধ্যে দেশের ৮ জেলায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ...

image

জাতীয়তাবাদী রাজনীতি রূপান্তরের কারিগর ছিলেন যাদু মিয়া: তথ...

নিউজ ডেস্ক : তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছে...

image

বিমসটেকের দেশগুলোতে ভিসা সহজীকরণের উদ্যোগ নেওয়া হ‌য়ে‌ছে: ...

নিউজ ডেস্ক : বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেক...

image

প্রাথমিক শিক্ষায় আসছে ডিজিটাল ডিভাইস, ট্যাব পাবেন শিক্ষকরা

নিউজ ডেস্ক : প্রাথমিক শিক্ষায় ডিজিটাল ব্যবস্থার বিস্তারে শিক...

image

‎মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে:...

নিউজ ডেস্কঃ মামলাপূর্ব বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম ...

  • company_logo