• জাতীয়

কামালকে দেশে ফিরিয়ে এনে বিচার সম্পন্ন করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : জুলাই গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফিরিয়ে এনে বিচার সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

সোমবার (২০ জুলাই) দুপুরে রাজধানীর রমনায় বিস মিলনায়তনে এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ কথা বলেন। 

তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারের কাছে আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে চিঠি পাঠানো হয়েছে। একইস‌ঙ্গে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের কপিও পাঠানো হয়েছে।

এর আগে ২০২৫ সালের নভেম্বরে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছিল বাংলাদেশ সরকার।

কামালকে ফেরত চেয়ে দ্বিতীয় দফা চিঠি পাঠানো হল কি না, এমন প্রশ্নে শামা ওবায়েদ বলেন, আইনের মাধ্যমে উনার (কামাল) বিচার হচ্ছে এবং উনি যেহেতু পলাতক আসামি, উনাকে ফিরিয়ে আনার জন্য আমাদের যে চিঠিটা দেওয়ার প্রয়োজন, সেটাই আমরা দিয়েছি।

এটা আমরা বারবার বলেছি আগেও যে, কূটনীতিতে যে নর্মস আছে, যে প্রটোকল আছে, সেই প্রটোকল অনুযায়ী এক্সট্রাডিশন ট্রিটি অনুযায়ী আসাদুজ্জামান কামালকে দেশে ফিরিয়ে এনে বিচারও সম্পন্ন করা হবে; ঠিক যেভাবে শেখ হাসিনাসহ অন্যান্য আসামিদের বিচার হবে।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ফেরত পাঠাতে পৃথক চিঠি দেওয়ার তথ্য দিয়ে প্রতিমন্ত্রী ব‌লেন, চি‌ঠি সম্প্রতি গেছে এবং এটা শুধু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করেই চিঠি দেওয়া হয়েছে। যখন যেটা প্রয়োজন, আমাদের আইন মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় যে উদ্যোগগুলো নেবেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের ডিপ্লোমেসি অনুযায়ী আমরা সেই কাজগুলো করব।

মন্তব্য (০)





image

‎রাষ্ট্র সঠিক জায়গায় পরিমিত বল প্রয়োগ করবে: তথ্য উপদেষ্টা

নিউজ ডেস্কঃ সরকারের সমালোচনা করা যাবে, তবে আইন ভঙ্গের সুযোগ ...

image

এক বছরে মামলার সংখ্যা ২৫ লাখে কমিয়ে আনার চেষ্টা করছে সরকা...

নিউজ ডেস্কঃ আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাধ্যতামূলক ...

image

২০২৭ সালের মধ্যে নতুন সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের কাজ করছে...

নিউজ ডেস্কঃ সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি কমাতে জাতিসংঘ অনুমোদিত ...

image

সাইবার সক্ষমতা ও দেশীয় উদ্ভাবনে নতুন গতি আনতে হবে: প্রতির...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জ...

image

ঢাকার ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

নিউজ ডেস্কঃ ঢাকার ১২০টি গুরুত্বপূর্ণ মোড়ে আগামী ছয় মাসে...

  • company_logo