• আন্তর্জাতিক

১০ মিনিটের বৈঠকে ‘ককরোচ জনতা পার্টি’কে জে পি নাড্ডার আশ্বাস

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : সিজেপি’র প্রতিনিধি সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা বিজেপির শীর্ষস্থানীয় রাজনীতিবিদ ও কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডার সঙ্গে দেখা করেছেন। তাদের মধ্যে আনুমানিক ১০ মিনিটের কথোপকথন হয়েছে। বৈঠক থেকে বেরিয়ে সৌরভ দাস জানান, জে পি নাড্ডা আমাদের কথা শুনেছেন এবং আমাদের দাবি নিয়ে আলোচনা করার আশ্বাস দিয়েছেন। তবে কোনও প্রতিশ্রুতি দেননি বলে জানিয়েছেন ওই দুই প্রতিনিধি।

সোমবার (২০ জুলাই) সকাল থেকে বিক্ষোভে উত্তাল হয়ে উঠতে শুরু করে নয়াদিল্লি। ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে শুরু হওয়া বিক্ষোভ ক্রমশ এগিয়ে যেতে থাকে সংসদ ভবনের দিকে। এই আবহেই বিক্ষোভকারীদের সঙ্গে দেখা করার বার্তা দেন জে পি নাড্ডা। ‘ককরোচ জনতা পার্টি’র দুই প্রতিনিধির সঙ্গে নিজের বাসভবনে দেখা করেছেন তিনি।

সৌরভ দাস জানান, জে পি নাড্ডা নির্দিষ্ট স্তরে কথা বলবেন বলে আশ্বাস দিয়েছেন। তবে দাবিপূরণ না হলে, আন্দোলন থামবে না বলে জানিয়েছেন তারা

সিজেপি-র তরফে একটি চিঠি দেওয়া হয়েছে জে পি নাড্ডাকে। মূলত শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন তারা। তবে জে পি নাড্ডা বা কেন্দ্রীয় সরকারের তরফে এই বৈঠক নিয়ে এখনও পর্যন্ত কোনও বিবৃতি দেওয়া হয়নি।

দিল্লিতে তুমুল বিক্ষোভের আবহের মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দফতরে আলোচনায় বসেছেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

মন্তব্য (০)





image

বিক্ষোভের মামলায় সাক্ষী মমতা, কালীঘাটের বাড়িতে পুলিশের নোটিশ

১

নিউজ ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল...

image

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা জানাল ভারত

২

নিউজ ডেস্ক : ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্প...

image

পরিচ্ছন্নতাকর্মী থেকে ব্যাংকের এজিএম, এ যেন সিনেমার গল্প

৩

নিউজ ডেস্ক :  মাত্র ২০ বছর বয়সে স্বামীকে হারিয়ে এক বছরে...

image

ইরান যুদ্ধের পুরো খরচ ইসরাইল ও উপসাগরীয় মিত্রদের থেকে উস...

৪

নিউজ ডেস্ক : ইরানের বিরুদ্ধে হওয়া সাম্প্রতিক যুদ্ধের যাবতীয়...

image

ট্রাম্পের প্রশংসা পেতে প্রতি মাসে মোদির খরচ ৭৫ হাজার ডলার!

৫

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব সামাজিক মাধ্...

  • company_logo