• আন্তর্জাতিক

নারীর সঙ্গে ‘মিথস্ক্রিয়া’, সিঙ্গাপুরের মুসলিম বিষয়ক মন্ত্রীর পদত্যাগ

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : সিঙ্গাপুরের মুসলিম অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী ফয়সাল ইব্রাহিম অনলাইনে এক নারীর সঙ্গে ‘মিথস্ক্রিয়ায়’ জড়িয়ে পড়ার অভিযোগ মেনে নিয়ে আজ সোমবার পদত্যাগ করেছেন। দেশটির প্রধানমন্ত্রী লওরেন্স ওং এ তথ্য নিশ্চিত করেছে বলে জানানো হয়েছে আলজাজিরার প্রতিবেদনে।

এক বিবৃতিতে ওং লিখেছেন, ‘তাদের বেশিরভাগ মিথস্ক্রিয়া বা যোগাযোগ হতো অনলাইনে; প্রায়ই বিভিন্ন সরকারি অনুষ্ঠানের ফাঁকে তারা সাক্ষাৎও করতেন।’

উভয়পক্ষই একে অন্যের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলেছে এবং পুলিশ বিষয়টি তদন্ত করছে বলেও উল্লেখ করেছেন তিনি। তবে দুপক্ষের কেউ কোনো ফৌজদারি অপরাধ করেনি এবং কোনো ফৌজদারি ব্যবস্থা নেওয়া হবে না। তবে ফয়সালের আচরণ একজন রাজনৈতিক পদাধিকারী ও সংসদ সদস্যের কাছ থেকে প্রত্যাশিত মানের সঙ্গে সংগতিপূর্ণ ছিল কি না, তা একটি পৃথক প্রশ্ন বলে জানালেন দেশটির প্রধানমন্ত্রী।

ফয়সাল ২০০৬ সাল থেকে পার্লামেন্টের সদস্য। ২০২৫ সালে মুসলিম অ্যাফেয়ার্সের ভারপ্রাপ্ত মন্ত্রী হিসেবে নিয়োগ পান। তিনি এখন ক্ষমতাসীন ‘পিপলস অ্যাকশন পার্টি’ এবং মন্ত্রিসভার পদ, উভয় থেকেই পদত্যাগ করেছেন। প্রধানমন্ত্রীর ওয়েবসাইটে প্রকাশিত তার পদত্যাগ পত্রে ফয়সাল লিখেছেন, ‘আমাদের মধ্যকার মেলামেশা বা যোগাযোগ এমন পর্যায়ে গড়াবে, এমনটা আমার উদ্দেশ্য ছিল না; পরিস্থিতি সামলানোর ক্ষেত্রে এবং শুরুর দিকেই সম্পর্কের স্পষ্ট সীমারেখা নির্ধারণ না করার বিষয়ে আমার বিচার-বিবেচনায় ভুল ছিল।’

সিঙ্গাপুরের দ্য পিপলস অ্যাকশন পার্টি প্রায় নিজেদের ‘সাদার থেকেও সাদা’ দাবি করে গর্ববোধ করে থাকে। তবে বর্তমান বছরগুলোই এ পার্টির একাধিক নেতা বিভিন্ন কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছেন। দুর্নীতি এবং অবৈধভাবে অর্থ নেওয়ায় আইনের সাব্যস্ত হয়েছিলেন সিঙ্গাপুরের তৎকালীন পরিবহনমন্ত্রী শুভ্রামানিয়াম ঈশ্বরণ।

মন্তব্য (০)





image

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন অ্যান্ডি ...

নিউজ ডেস্ক : যুক্তরাজ্যের রাজনীতিতে আবারও পটপরিবর্তন হয়েছে। ...

image

১০ মিনিটের বৈঠকে ‘ককরোচ জনতা পার্টি’কে জে পি নাড্ডার আশ্বাস

নিউজ ডেস্ক : সিজেপি’র প্রতিনিধি সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা বিজেপির শীর্ষস্থান...

image

ভারতের শিক্ষামন্ত্রী কি আন্দোলনের মুখে পদত্যাগ করছেন?

নিউজ ডেস্ক : দিল্লির যন্তর মন্তরে তীব্র আন্দোলনের মধ্যেই ভার...

image

মার্কিন ঘাঁটিতে হামলা অব্যাহত নাগরিকদের মধ্যপ্রাচ্য ছাড়া...

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের হামলার জবাবে সোমবার (২০ জুলাই) ব...

image

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট ও মেট্রো স্টেশন বন্ধ

নিউজ ডেস্ক : ভারতের রাজধানী দিল্লিতে সংসদ অভিমুখে ‘চলো...

  • company_logo