ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ বিদ্যুৎ সাশ্রয়ী করতে গ্রামীণ পর্যায়ে সোলার প্যানেল স্থাপনের জন্য এনজিওগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, ‘প্রাথমিক পর্যায়ে সোলার থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে সরকারের।’
সোমবার (২০ জুলাই) সকালে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এনডিপির একটি সেমিনারে অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।
এ সেমিনারে দেয়া বক্তব্যে জ্বালানির আমদানি নির্ভরতা কমাতেও জোর দেন মন্ত্রী। তিনি বলেন, ‘সরকার দায়িত্ব নেয়ার পর জ্বালানি ক্রয় করতেই সরকারের খরচ হয়েছে ২ বিলিয়ন ডলার।’
আমদানি নির্ভর জ্বালানিতে থাকায় বিদ্যুতের দাম বাড়ছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘বিশ্বের অনেক দেশ সমুদ্র থেকে জ্বালানি উৎপাদন করলেও এই জায়গায় বাংলাদেশ পিছিয়ে রয়েছে।’
আলোচনার একপর্যায়ে তিনি বলেন, ‘সোলার প্যানেল স্থাপন হলে গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে।’ একইসঙ্গে তৃণমূল পর্যায়ে সোলার প্যানেল স্থাপনের জন্য এনজিও সংস্থাগুলোকে আর্থিকভাবে সহযোগিতার আশ্বাস দেন মন্ত্রী।
নিউজ ডেস্ক : জুলাই গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবি...
নিউজ ডেস্ক : প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা আরও উন্নত ও সহজ...
নিউজ ডেস্ক : আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ২ দিন চট্টগ্রাম বাদে সব বিভ...
নিউজ ডেস্ক : ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের সঙ...
নিউজ ডেস্ক : দেশে গণঅভ্যুত্থানের মাধ্যমে রাজনৈতিক পরিবর্তন এ...

মন্তব্য (০)