ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ফল বহনকারী ক্যারেটের ভেতরে বিশেষভাবে গোপন করা কমপক্ষে ১৬ কেজি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।
মহানিরাপত্তা গোয়েন্দা সংস্থা (ডিজিএফআই) ও ঢাকা কাস্টমস হাউসের যৌথ দল রোববার (১৯ জুলাই) পরিচালিত অভিযানে এ চালান উদ্ধার করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চোরাচালান চক্র বিদেশ থেকে আনা ফলের চালানের আড়ালে স্বর্ণ পাচারের চেষ্টা করছিল।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কার্গো ভিলেজে অভিযান চালিয়ে ফলের ক্যারেটের ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের মোট পরিমাণ অন্তত ১৬ কেজি বলে জানা গেছে।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এছাড়া স্বর্ণের প্রকৃত মালিক, চালানের উৎস এবং এর সঙ্গে জড়িত চোরাচালান চক্র সম্পর্কে তদন্ত চলছে।
ঢাকা কাস্টমস জানায়, ডিক্লারেশন দেওয়া ছিল ফল হিসেবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
অতিরিক্ত কর কমিশনার মুহাম্মদ কামরুল হাসান গণমাধ্যমকে বলেন, হংকং থেকে ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজের একটি ফ্লাইটে আনা ফলের চালানের আড়ালে এ স্বর্ণ চোরাচালানের চেষ্টা করা হয়েছিল। পরে, অভিযান চালিয়ে এসব স্বর্ণের চালান জব্দ করা হয়।
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আইএলও মহা...
নিউজ ডেস্কঃ সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজন...
নিউজ ডেস্কঃ যুগপৎ আন্দোলনের শরিক দলের শীর্ষ পর্যায়ের নেতাদের...
নিউজ ডেস্কঃ দেশের ১৭ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলো...
নিউজ ডেস্ক : সাম্প্রতিক টানা রেকর্ড বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত চট্...

মন্তব্য (০)