• জাতীয়

রাজধানীর সদরঘাটে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, নিখোঁজ ২

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ঢাকার সদরঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় একটি ট্রলার ডুবে দুজন নিখোঁজ হয়েছেন। নিখোঁজ ব্যক্তিদের পরিচয় এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি।

‎আজ রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে শ্যামবাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম।

‎তিনি জানান, বরিশাল থেকে ছেড়ে আসা এমভি সুন্দরবন-১২ লঞ্চের সঙ্গে কুমিল্লাগামী একটি ট্রলারের সংঘর্ষ হলে ট্রলারটি ডুবে যায়। ট্রলারটি একদম নতুন। এতে মোট ১০ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে আটজন নিরাপদে উদ্ধার হলেও দুইজন এখনো নিখোঁজ রয়েছেন।

‎ফায়ার সার্ভিস জানায়, ডুবে যাওয়া ট্রলারটির অবস্থান শনাক্ত করা হয়েছে। নিখোঁজ দুইজনকে উদ্ধারে সদরঘাট নদী ফায়ার স্টেশনের একটি ডুবুরি ইউনিট উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।

মন্তব্য (০)





  • company_logo