• লিড নিউজ
  • জাতীয়

‎পাঁচ দিনের সরকারি সফরে তুরস্ক গেলেন সেনাপ্রধান

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান পাঁচ দিনের সরকারি সফরে রোববার (১৯ জুলাই) তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। 

‎তুরস্ক সরকারের বিশেষ আমন্ত্রণে তিনি এই সফরে গেলেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে। সফরে তিনি দেশটির শীর্ষ সামরিক নেতৃত্ব ও প্রতিরক্ষা খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে বৈঠক করবেন।

‎আইএসপিআর জানিয়েছে, সফরকালে সেনাবাহিনী প্রধান তুরস্কের বিভিন্ন আধুনিক প্রতিরক্ষা শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন করবেন। এ ছাড়া বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার বিদ্যমান সামরিক ও প্রতিরক্ষা-বিষয়ক দ্বিপক্ষীয় সম্পর্ক অধিকতর উন্নয়ন ও জোরদার করার লক্ষ্যে তিনি তুরস্কের সশস্ত্র বাহিনী এবং প্রতিরক্ষা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন।

‎প্রতিরক্ষা খাতের এই গুরুত্বপূর্ণ সফর শেষে আগামী সপ্তাহে সেনাপ্রধানের দেশে ফেরার কথা রয়েছে।

মন্তব্য (০)





  • company_logo