ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাঁচাতে নেমে উদ্বোধনী জুটিতে দারুণ খেলেন দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম।
এরপর ২১ রানের ব্যবধানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় বাংলাদেশ। সেই অবস্থা থেকে দলকে চ্যালেঞ্জিং স্কোর উপহার দিতে রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালান পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন ও ইয়াসির আলি রাব্বি।
আজ শুক্রবার জিম্বাবুয়ের বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাট করে বাংলাদেশ।
ইনিংসের শুরু থেকে দায়িত্বশীল ব্যাটিং করে যাওয়া সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম দেশের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে উদ্বোধনীতে দ্বিতীয় সর্বোচ্চ (১২০) রানের জুটি গড়েন।
এরপর খেই হারিয়ে ফেলে বাংলাদেশ দল। মাত্র ২১ রানের ব্যবধানে ফেরেন সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, পারভেজ হোসেন ইমন ও নুরুল হাসান সোহান।
ওপেনার সাইফ হাসান ৪৫ বলে ৮টি চার আর এক ছক্কায় ৫৫ রান করেন। ৪৪ বলে ৬টি চার আর দুটি ছক্কায় ৫৫ রান করেন তানজিদ হাসান তামিম।
এরপর ব্যাটিংয়ে নেমে ৬, ১ ও ৪ রানে ফেরেন অধিনায়ক তাওহীদ হৃদয়, পারভেজ হোসেন ইমন ও নুরুল হাসান সোহান।
১৬.৫ ওভারে ১৪১ রানে ৫ উইকেট পতনের পর; মাত্র ১৯ বলে ৪টি চার আর ৫টি ছক্কার সাহায্যে ৪৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন সাইফউদ্দিন ও ইয়াসির আলি। শেষ দিকে তাদের ব্যাটিং তাণ্ডবের কারণে ২০ ওভারে ৫ উইকেটে ১৮৬ রান করতে সক্ষম হয় বাংলাদেশ।
মাত্র ১০ বল খেলে চারটি ছক্কার সাহায্যে ৩১ রান করে অপরাজিত থাকেন মোহাম্মদ সাইফউদ্দিন। ১২ বলে তিন চার আর এক ছক্কায় ২২ রান করে অপরাজিত থাকেন ইয়াসির আলি।
স্পোর্টস ডেস্ক : হুলিয়ান আলভারেজ এখন পুরোপুরি মনোযোগ দিচ্ছেন...
স্পোর্টস ডেস্ক : ব্যাটে বলের নৈপুণ্যে সিরিজে সমতা ফেরাল বাংল...
স্পোর্টস ডেস্ক : ফুটবল মাঠে দারুণ পারফরম্যান্সের পাশাপাশি মানবিকতার গড়েছ...
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের গোল্ডেন বুটের দৌড়ে জমে উঠেছে লিও...
স্পোর্টস ডেস্ক : আগামী ১৯ জুলাই ফুটবল বিশ্ব দেখতে যাচ্ছ...

মন্তব্য (০)