• খেলাধুলা

কোচিং কোর্স শুরু করছে বিসিবি

  • খেলাধুলা

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ বিসিবি লেভেল-২ কোচিং কোর্স শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ‎বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের আয়োজনে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল ১৫ জুলাই থেকে ছয় দিনব্যাপী এই কোর্স চলবে ২০ জুলাই পর্যন্ত।

‎কোর্সটি পরিচালনা করবেন আইসিসির লেভেল-৩ মাস্টার এডুকেটর বিনোদ কুমার দাস। এতে মোট ৩২ জন অংশগ্রহণকারী থাকবেন।

‎অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন ১০ জন সাবেক ক্রিকেটার। এদের মধ্যে তিনজন সাবেক বাংলাদেশ পুরুষ জাতীয় দলের ক্রিকেটার এবং দুইজন সাবেক বাংলাদেশ নারী জাতীয় দলের ক্রিকেটার রয়েছেন। এছাড়া বিসিবির কোচ ও বাছাই প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত কোচিং প্রার্থীরাও এই কোর্সে অংশ নেবেন।

‎বিসিবির লক্ষ্য, এই কোর্সের মাধ্যমে দেশের কোচিং কাঠামোকে আরও শক্তিশালী করা এবং ভবিষ্যৎ কোচদের আধুনিক ক্রিকেট বিষয়ে দক্ষ করে তোলা।

মন্তব্য (০)





image

মাঠে নামার আগে মেসিকে পেছনে ফেললেন বেলিংহাম

স্পোর্টস ডেস্ক : নরওয়ের বিপক্ষে জোড়া গোল করে ইংল্যান্ডকে বিশ্বকাপের সেমিফাইনালে তুলেছেন জুড বে...

image

ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপে বড় পরিবর্তন

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের ফরম্যাটে পর...

image

‎ফ্রান্সকে বিদায় করে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন

নিউজ ডেস্কঃ টুনামেন্ট ফেবারিট ফ্রান্সকে ২-০ গোলে পরাজিত করে ...

image

ইয়ামালের যে কীর্তি ভয়ের কারণ হচ্ছে এমবাপ্পের

স্পোর্টস ডেস্ক : লামিন ইয়ামাল হয়ত এই কীর্তির কথা জেনে নির্ভা...

image

নেইমারকে পেনাল্টি উপহার দেওয়া সেই রেফারি দায়িত্ব পেলেন আর...

স্পোর্টস ডেস্ক : ফিফা বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে বুধবার (১...

  • company_logo