ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক : লামিন ইয়ামাল হয়ত এই কীর্তির কথা জেনে নির্ভার থাকছেন। উলটো কিলিয়ান এমবাপ্পে কিছুটা শঙ্কায় পড়ে যেতে পারেন। কীর্তিটা হচ্ছে—নকআউট পর্বের মুখোমুখি দেখায় লামিনের সঙ্গে কখনও পেরে ওঠেনি এমবাপ্পে। মোদ্দাকথা, কিলিয়ানের দল হেরেছে সব সময়।
সেই পরিসংখ্যান যদি এখন বিশ্বকাপের সেমিফাইনালে টানা হয়, তবে এমবাপ্পের শঙ্কা হওয়ার কথা। ক্লাব কিংবা জাতীয় দল যেখানেই হোক নকআউট ম্যাচের লড়াইয়ে এখন পর্যন্ত একচেটিয়া আধিপত্য দেখিয়েছেন স্পেনের তরুণ বিস্ময়বালক ইয়ামাল।
এখন পর্যন্ত নকআউট পর্বে পাঁচবার মুখোমুখি হয়েছেন ইয়ামাল ও এমবাপ্পে। সব কয়বার জয়ী দল ছিল ইয়ামালের দল।
এদের দুজনের প্রথম দেখা হয় ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে। সেই ম্যাচে ফ্রান্সকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে ওঠে স্পেন। ওই ম্যাচে দুর্দান্ত এক গোল করে আলোচনায় আসেন ইয়ামাল।
এরপর ২০২৫ সালের স্প্যানিশ সুপারকাপের ফাইনালে বার্সেলোনা ৫-২ গোলে হারায় রিয়াল মাদ্রিদকে। একই বছর কোপা দেল রে ফাইনালেও ৩-২ ব্যবধানে জয় পায় বার্সা।
জাতীয় দলের জার্সিতে আবারও এমবাপ্পেকে হতাশ করেন ইয়ামাল। ২০২৫ উয়েফা নেশনস লিগের সেমিফাইনালে স্পেন ৫-৪ গোলে হারায় ফ্রান্সকে। সবশেষে ২০২৬ সালের স্প্যানিশ সুপারকাপের ফাইনালেও রিয়ালকে ৩-২ গোলে হারিয়ে এমবাপ্পের বিপক্ষে নকআউটে নিজের পঞ্চম জয় তুলে নেন ইয়ামাল।
এবার ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে আবারও মুখোমুখি হচ্ছে স্পেন ও ফ্রান্স। সব ঠিক থাকলে দুজনই থাকবেন মূল একাদশে। ফলে এমবাপ্পের বিপক্ষে টানা ষষ্ঠ নকআউট জয়ের সুযোগ পাচ্ছেন লামিন ইয়ামাল। আর এই ম্যাচে জিতে ইয়ামালের বিপক্ষে নকআউটে প্রথম জয় তুলে নেওয়ার লক্ষ্য থাকবে এমবাপ্পের। আর ফাইনাল নিশ্চিত তো আছেই!
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হ...
নিউজ ডেস্কঃ এশিয়ান গেমসে বৈরী আবহাওয়ার কারণে পরিত্যক্ত ...
স্পোর্টস ডেস্ক : সিঙ্গাপুরের বিপক্ষে ১-০ গোলে পরাজয়ের পর বাংলাদেশ দলের প...
স্পোর্টস ডেস্ক : ‘কিং/কুইন স্লেয়ার’ এই নামটা আনু...
স্পোর্টস ডেস্ক : ফিফা আসিয়ান কাপের গ্রুপ পর্বে নিজেদের দ্বিত...

মন্তব্য (০)