• লিড নিউজ
  • জাতীয়

মন্ত্রণালয় সম্পর্কিত ছয় সংসদীয় কমিটি গঠন

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদে আরও ছয়টি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। সোমবার রাতে এ কমিটিগুলো গঠন করা হয়। এ সময় সংসদে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

সংসদ নেতা তারেক রহমানের পক্ষে কমিটিগুলো গঠনের জন্য আলাদা আলাদা প্রস্তাব করেন চিফ হুইপ নূরুল ইসলাম। প্রস্তাবগুলো কণ্ঠভোটে পাশ হয়। কমিটিগুলো ১০ সদস্যের।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সভাপতি করা হয়েছে বিএনপির সংসদ-সদস্য মনিরুল হক চৌধুরীকে। শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে বিএনপির সংসদ-সদস্য আবুল কাশেমকে। পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সদস্য জহরত আদীব চৌধুরী। 

বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে বিএনপির সংসদ-সদস্য খালেদ হোসেন মাহবুবকে। বিএনপির সংসদ-সদস্য জয়নুল আবেদীনকে সভাপতি করে গঠন করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। আর পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে বিএনপির সংসদ-সদস্য শফিকুল হক মিলনকে।

মন্তব্য (০)





image

মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার

নিউজ ডেস্ক : আইসিটি বিভাগ থেকে স্টার্টআপের জন্য ৫ লাখ থেকে ৫...

image

কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নে...

নিউজ ডেস্ক : সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও পাহাড়ধসে ক্ষতবিক্ষত কক...

image

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ

নিউজ ডেস্ক : বৈরি আবহাওয়ায় এইচএসসি ও সমমান পরীক্ষা গ্রহণ এবং...

image

ফের ঢাবিতে প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : সরকার গঠনের পর আজ দ্বিতীয়বারের মতো ঢাকা বিশ্বব...

image

‎মতপার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ দলীয় নেতাকর্মীদের বিগত ১৭ বছরের মতো ঐক্যবদ্ধ থাক...

  • company_logo