• লিড নিউজ
  • আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান পালটাপালটি হামলায় ফের ঊর্ধ্বমুখী তেলের দাম

  • Lead News
  • আন্তর্জাতিক

প্রতীকী ছবি

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের পালটাপালটি হামলার জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আবারও বেড়েছে। বিশেষ করে হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা নতুন করে বাড়ায় বাজারে এর প্রভাব পড়েছে।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (১৩ জুলাই) লেনদেনের শুরুতেই ব্রেন্ট ক্রুডের দাম ৩ দশমিক ৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭৮ দশমিক ৫০ ডলারে পৌঁছায়। এর আগে এটি ৭০ দশমিক ১৪ ডলার পর্যন্ত নেমে গিয়েছিল। একই সময়ে যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম ৩ দশমিক ৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭৩ দশমিক ৮৩ ডলারে ওঠে।

জ্বালানি বিশেষজ্ঞ এবং জর্জ মেসন বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ ভিজিটিং ফেলো ওমিদ শোকরি আল জাজিরাকে বলেন, সংঘাত অব্যাহত থাকলে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮০ ডলারের বেশি হতে পারে। কারণ, ভূরাজনৈতিক ঝুঁকি বেড়ে যাওয়ায় ব্যবসায়ীরা অতিরিক্ত ঝুঁকির হিসাব যোগ করছেন।

তিনি বলেন, সবচেয়ে বড় ঝুঁকি তৈরি হবে যদি সংঘাতের কারণে হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজ চলাচল ব্যাহত হয় অথবা উপসাগরীয় অঞ্চলের তেল উৎপাদন ও রপ্তানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়।

ওমিদ শোকরির মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে সমঝোতার ভিত্তিতে যুদ্ধবিরতি চলছে, তা যতদিন অনিশ্চিত থাকবে, ততদিন তেলের দামও তুলনামূলকভাবে বেশি থাকবে।

তিনি আরও বলেন, পরিস্থিতি কিছুটা শান্ত থাকলেও বাজারে দামের ওঠানামা অব্যাহত থাকতে পারে। শেষ পর্যন্ত তেলের দাম কতদিন উচ্চ পর্যায়ে থাকবে, তা নির্ভর করবে সরবরাহ কতটা ব্যাহত হয় তার ওপর; শুধু দুর্বল যুদ্ধবিরতি চুক্তির ওপর নয়।

মন্তব্য (০)





image

ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের

নিউজ ডেস্ক : থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বারে ভয়াবহ...

image

‘হরমুজ প্রণালি কয়েক ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্...

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই হরম...

image

ইরান বন্ধ করলেও হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজের জন্য উন্ম...

নিউজ ডেস্ক : ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালি ‘পরবর্তী ন...

image

বাবার রক্তের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার মোজতবা খামেনির, দিল...

নিউজ ডেস্ক : ইরানের সাবেক সর্বোচ্চ নেতা শহীদ আলি খামেনির জান...

image

একতরফা চুক্তির যুগ শেষ, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি গালি...

আন্তর্জাতিক ডেস্ক: একতরফা চুক্তির যুগ শেষ হয়ে গেছে এবং ...

  • company_logo