ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক: আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টায় চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের আরও ১০ জেলায় বন্যার শঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে বিশেষ বার্তায় এ তথ্য জানানো হয়।
বর্তমানে বন্যাকবলিত এলাকাগুলো হলো— চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট ও সুনামগঞ্জ জেলা। তবে উত্তর-পূর্বাঞ্চলীয় নদনদীর অববাহিকার সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা, শেরপুর ও ময়মনসিংহ জেলা এবং উত্তরাঞ্চলে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা হতে পারে বলে জানানো হয়।
এ সতর্কীকরণ বার্তায় জানানো হয়, চট্টগ্রাম, বান্দরবান ও কক্সবাজার জেলার কোথাও কোথাও ধীরগতিতে বন্যার পানি নামতে পারে। এছাড়াও মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার নদীগুলোর বন্যার পানিও ধীরগতিতে কমতে পারে।
নিউজ ডেস্কঃ ঢাকার আমিনবাজার এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ...
নিউজ ডেস্কঃ সপ্তাহের প্রথম কর্মদিবসে অঝোর বৃষ্টিতে ডুবে গেছে...
নিউজ ডেস্কঃ সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক ...
নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দ...
নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিট...

মন্তব্য (০)