• লিড নিউজ
  • আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের চাপে লেবাননে সামরিক অভিযান স্থগিত করল ইসরাইল

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের চাপের মুখে দক্ষিণ লেবাননে ‘সংবেদনশীল সামরিক অভিযান’ সাময়িকভাবে স্থগিতের নির্দেশ দিয়েছে ইসরাইল। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে এমন তথ্য প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আগামী সপ্তাহে ইতালির রাজধানী রোমে লেবানন ও ইসরাইলের মধ্যে নতুন দফার আলোচনা হওয়ার কথা রয়েছে। সেই বৈঠককে সামনে রেখেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া কূটনৈতিক আলোচনার অংশ হিসেবে দক্ষিণ লেবাননের কয়েকটি পরীক্ষামূলক এলাকা থেকে ইসরাইলি সেনাদের প্রত্যাহারও শুরু হতে পারে বলে জানা গেছে।

তবে কোন ধরনের সামরিক অভিযান স্থগিত করা হয়েছে বা কোন কোন এলাকা থেকে সেনা প্রত্যাহার করা হবে—এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

ইসরাইল-লেবানন সীমান্তে উত্তেজনা কমানো এবং ভবিষ্যৎ আলোচনার অনুকূল পরিবেশ তৈরি করতে চলমান কূটনৈতিক তৎপরতার মধ্যেই এ পদক্ষেপের খবর সামনে এলো।

তথ্যসূত্র: সামা টিভি

মন্তব্য (০)





image

ইরানের দিকে ১ হাজার ক্ষেপণাস্ত্র তাক করা আছে: ট্রাম্প

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দ...

image

২৪ ঘণ্টার ব্যবধানে দুবার ভূমিকম্পে কেঁপে উঠল মিয়ানমার

নিউজ ডেস্ক : মিয়ানমারে ২৪ ঘণ্টার ব্যবধানে দুটি ভূমিকম্প আঘা...

image

ইরানের হামলায় নিহত হলে কী করতে হবে মার্কিন বাহিনীকে, জানা...

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন...

image

হরমুজে হামলা বন্ধে ইরানের প্রকাশ্য প্রতিশ্রুতি চায় যুক্ত...

নিউজ ডেস্ক : উত্তেজনার মধ্যেই আবারো আলোচনায় বসছে যুক্তরাষ্ট...

image

যুক্তরাষ্ট্র-ইসরাইল চালায়নি, ইরানে হামলা চালালো কে?

নিউজ ডেস্ক :মার্কিন হামলা শেষ করার ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে ...

  • company_logo