ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ এবং সুদমুক্ত বিশেষ ঋণ সুবিধায় গাড়ি কেনা স্থগিত করেছে সরকার। একইসঙ্গে সব ধরনের মোটরযান, জলযান ও আকাশযান কেনা বন্ধ রাখার নির্দেশ দিয়ে পরিপত্র জারি করা হয়। আজ (বুধবার, ৮ জুলাই) অর্থ বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা দেয়া হয়েছে।
সরকারের এই সিদ্ধান্ত সকল সরকারি, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ, পাবলিক সেক্টর করপোরেশন এবং রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে কার্যকর হবে।
সীমিত সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ, মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে নিয়ে আসা এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে সিদ্ধান্ত নিয়েছে সরকার। এদিকে, ব্যয় সংকোচনে আরও কঠোর অবস্থানে যাচ্ছে সরকার।
চলতি ২০২৬-২৭ অর্থবছরে উন্নয়ন ও পরিচালন বাজেটের আওতায় সব ধরনের মোটরযান, জলযান ও আকাশযান কেনা স্থগিত করা হয়েছে। একইসঙ্গে সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর এবং সুদমুক্ত বিশেষ ঋণ সুবিধায় ব্যক্তিগত গাড়ি কেনার সুযোগও বন্ধ থাকছে।
নিউজ ডেস্কঃ ২০২৫ সালে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে প্রত্যক্ষ...
নিউজ ডেস্কঃ বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ...
নিউজ ডেস্কঃ বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (ইডি) হি...
নিউজ ডেস্ক : তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় দেশের বাজারে স্ব...
নিউজ ডেস্কঃ দেশের উত্তরবঙ্গে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন...

মন্তব্য (০)