• লিড নিউজ
  • জাতীয়

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাজিকিস্তানের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বাংলাদেশে সফররত তাজিকিস্তানের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইদিবেক কালান্দার পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ (বুধবার, ৮ জুলাই) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

‎পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ও তাজিকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার ওপর জোর দেন। দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন।

‎বৈঠক দ্বিপাক্ষিক সহযোগিতার জন্য সমঝোতা স্মারক বা চুক্তির মতো প্রাতিষ্ঠানিক কাঠামোর ওপর জোর দেন দুই দেশের প্রতিনিধিরা। উভয়েই বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা, সাংস্কৃতিক সহযোগিতা, কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসা মওকুফ, পর্যটন উন্নয়ন, দ্বৈত কর পরিহার, বিনিয়োগের প্রচার ও সুরক্ষা এবং শিল্পখাতে সহযোগিতার মতো ক্ষেত্রে দ্রুত দ্বিপাক্ষিক সহযোগিতা চুক্তি সম্পাদনের ওপর মত দেন।

‎বর্তমান দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণকে খুবই নগণ্য উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী অব্যবহৃত সম্ভাবনাকে কাজে লাগাতে বেসরকারি খাতের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং ব্যবসায়িক প্রতিনিধিদলের আদান-প্রদান বাড়ানোর ওপর জোর দেন।

‎৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) সভাপতিত্বের জন্য বাংলাদেশের প্রার্থিতায় সমর্থনের জন্য পররাষ্ট্রমন্ত্রী তাজিকিস্তানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বাংলাদেশ ও তাজিকিস্তান উভয়ই আঞ্চলিক ও বৈশ্বিক সমন্বয় আরও গভীর করতে এবং জাতিসংঘ ও ওআইসি-সহ বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে পারস্পরিক সমর্থন পুনর্ব্যক্ত করতে সম্মত হয়েছে।

মন্তব্য (০)





image

‎বন্যা ও পাহাড়ধসে এখন পর্যন্ত ৪ জেলায় ৩০ জনের মৃত্যু: ত্...

নিউজ ডেস্কঃ টানা ভারী বর্ষণের কারণে সৃষ্ট বন্যা ও পাহাড়...

image

‎জনশক্তি রপ্তানিতে আলজেরিয়ার সঙ্গে যৌথ পরামর্শক কমিশন গঠন...

নিউজ ডেস্কঃ বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইস...

image

‎সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন বিএনপির সারোয়ার আলমগীর

নিউজ ডেস্কঃ দীর্ঘ আইনি জটিলতা কাটিয়ে সংসদ সদস্য (এমপি)...

image

‎৩১ আগস্ট স্থানীয় সরকার নির্বাচনের হালনাগাদ ভোটার তালিকা ...

নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন (ই...

image

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া...

নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনে...

  • company_logo