• লিড নিউজ
  • আন্তর্জাতিক

বিশ্ববাজারে স্বর্ণের দামে অস্থিরতা

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলার পর তেলের দাম ও মার্কিন ডলারের মূল্য বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে ওঠানামা দেখা গেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের জুন মাসের বৈঠকের কার্যবিবরণী প্রকাশের অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা।

বুধবার (৮ জুলাই) বাংলাদেশ সময় ৯টা ৫ মিনিটে স্পট গোল্ডের দাম দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১২৫ দশমিক ৫৯ ডলারে দাঁড়ায়। এর আগে দিনের শুরুতে ২ জুলাইয়ের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল স্বর্ণের দাম। অন্যদিকে আগস্ট সরবরাহের জন্য মার্কিন স্বর্ণ ফিউচারের দাম দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৩৬ দশমিক ৩০ ডলারে নেমে আসে।

টেস্টিলাইভের বৈশ্বিক সামষ্টিক অর্থনীতি বিভাগের প্রধান ইলিয়া স্পিভাক বলেন, গত ২৪ ঘণ্টায় মূল্যস্ফীতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ফলে বন্ডের দাম কমেছে, ডলারের মূল্য কিছুটা বেড়েছে, স্বর্ণের দাম পিছিয়েছে। তবে সংশোধনের পর বাজার এখন কিছুটা স্থিতিশীল হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে। তার মতে, স্বর্ণের দাম এখন নিম্নমুখী প্রবণতা থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে।

মঙ্গলবার যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালায় এবং হরমুজ প্রণালিতে তিনটি তেলবাহী জাহাজে হামলার ঘটনার পর ইরানের তেল বিক্রির অনুমতি বাতিল করে। এর ফলে শুরুতেই যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দাম প্রায় ৩ শতাংশ বেড়ে যায়। একই সঙ্গে মার্কিন ট্রেজারি বন্ডের ফলন বৃদ্ধি পায় এবং ডলার সপ্তাহের সর্বোচ্চ অবস্থানের কাছাকাছি পৌঁছে যায়। বিশ্লেষকদের মতে, এসব ঘটনা আগে থেকেই নাজুক যুদ্ধবিরতির ওপর নতুন চাপ সৃষ্টি করেছে।

সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে পারে—এমন সম্ভাবনা বেড়ে ৬৩ শতাংশের বেশি হয়েছে, যা মঙ্গলবার ছিল প্রায় ৫৭ শতাংশ।

এদিকে, ফেডারেল ওপেন মার্কেট কমিটির ১৬-১৭ জুনের বৈঠকের কার্যবিবরণী প্রকাশের অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা। ফেড চেয়ারম্যান কেভিন ওয়ার্শের নেতৃত্বে ভবিষ্যৎ সুদের হার কোন পথে যেতে পারে, সে বিষয়ে নতুন ইঙ্গিত পাওয়ার আশা করছেন তারা।

সাধারণত মূল্যস্ফীতির বিরুদ্ধে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণকে বিবেচনা করা হলেও উচ্চ সুদের হার সুদবিহীন এই সম্পদের চাহিদার ওপর নেতিবাচক প্রভাব ফেলে।

অন্য মূল্যবান ধাতুগুলোর মধ্যে স্পট রুপার দাম দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬০ দশমিক ৪৭ ডলারে ওঠে। প্লাটিনামের দাম দশমিক ৩ শতাংশ কমে ১ হাজার ৬৩৫ দশমিক ৪৫ ডলারে এবং প্যালাডিয়ামের দাম দশমিক ৬ শতাংশ কমে ১ হাজার ২৬৮ দশমিক ৬৪ ডলারে নেমে আসে।

মন্তব্য (০)





image

বাহরাইন-কুয়েতে ৮৫টি মার্কিন সামরিক স্থাপনায় পাল্টা হামলা ...

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাবে বাহরাইন ...

image

যুদ্ধবিরতি ভেঙে গাজায় ফের হামলা চালিয়েছে ইসরাইল, নিহত ৭

নিউজ ডেস্ক : গাজায় চলমান যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও দখ...

image

যুক্তরাষ্ট্রের হামলার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

নিউজ ডেস্ক : ইরানের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের হামলার তীব্র...

image

আজ কারবালায় নেওয়া হবে খামেনির মরদেহ

নিউজ ডেস্ক : ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল...

image

চীনে টর্নেডোর আঘাতে নিহত বেড়ে ১৭, ধেয়ে আসছে সুপার টাইফুন ...

নিউজ ডেস্ক : চীনের মধ্যাঞ্চলে শক্তিশালী টর্নেডো ও ঝড়ে অন্তত ...

  • company_logo