ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : সিরিয়ার রাজধানী দামেস্কে মঙ্গলবার বিস্ফোরক ডিভাইস বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, যে হোটেলে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর থাকার কথা ছিল, তার কাছেই বিস্ফোরণগুলো ঘটে।
বিস্ফোরণের পর ওই এলাকার সড়কগুলো বন্ধ করে দেওয়া হয় এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি ওই এলাকায় বিস্ফোরণের শব্দ শুনেছেন। পরে ঘটনাস্থলের কাছ থেকে ধোঁয়া উঠতে দেখা যায়।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর ম্যাক্রোঁই প্রথম বড় কোনো ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) দেশের নেতা, যিনি দামেস্ক সফরে গিয়েছেন।
নিউজ ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল...
নিউজ ডেস্ক : ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্প...
নিউজ ডেস্ক : মাত্র ২০ বছর বয়সে স্বামীকে হারিয়ে এক বছরে...
নিউজ ডেস্ক : ইরানের বিরুদ্ধে হওয়া সাম্প্রতিক যুদ্ধের যাবতীয়...
আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব সামাজিক মাধ্...

মন্তব্য (০)