• লিড নিউজ
  • আন্তর্জাতিক

খামেনির দ্বিতীয় জানাজায়ও লাখো মানুষের ঢল

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ইরানের কোম শহরের পবিত্র জামকারান মসজিদে দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার পরিবারের সদস্যদের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে লাখ লাখ শোকাহত মানুষ অংশ নিয়েছেন।

মঙ্গলবার (৭ জুলাই)  সকালে গ্র্যান্ড আয়াতুল্লাহ আবদুল্লাহ জাওয়াদি আমোলির ইমামতিতে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে বিপুলসংখ্যক সাধারণ মানুষ, ধর্মীয় আলেম, সরকারি কর্মকর্তা, সামরিক কমান্ডার এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।

জানাজার নামাজ শেষে মরদেহবাহী শোকযাত্রা জামকারান মসজিদ থেকে হযরত ফাতিমা মাসুমা (সা.)–এর মাজারের উদ্দেশে রওনা হওয়ার কথা আছে। 

সোমবার বিকেল থেকেই ইরানের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ কোমে আসতে শুরু করেন। ভোরের আগেই জামকারান মসজিদের প্রাঙ্গণ ও নামাজের স্থান কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

এ সময় অনেক শোকাহত ব্যক্তি পায়ে হেঁটে এবং অনেকে যানবাহনে করে শোকযাত্রায় যোগ দেন। তাদের হাতে ছিল ইরানের জাতীয় পতাকার পাশাপাশি লাল পতাকা।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় আয়াতুল্লাহ খামেনি এবং তার পরিবারের কয়েকজন সদস্য নিহত হন।  এর প্রায় চার মাসের গত শুক্রবার (৩ জুলাই) তেহরানের ইমাম খোমেনি মোসাল্লায় আয়াতুল্লাহ খামেনির মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়। এরপর শনিবার ও রোববার বিদায় অনুষ্ঠান ও জানাজা অনুষ্ঠিত হয়। সোমবার তেহরানের রাজপথে লাখো মানুষের অংশগ্রহণে শোকযাত্রা অনুষ্ঠিত হয়।

শোকানুষ্ঠান ইরানের পবিত্র শহর কোম এবং ইরাকের নাজাফ ও কারবালায় অব্যাহত থাকবে। বৃহস্পতিবার উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে ইমাম রেজা (আ.)-এর পবিত্র মাজার প্রাঙ্গণে চূড়ান্ত জানাজা ও দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

মন্তব্য (০)





image

ম্যাক্রোঁর সফরের মধ্যেই সিরিয়ায় ভয়াবহ বিস্ফোরণ

নিউজ ডেস্ক : সিরিয়ার রাজধানী দামেস্কে মঙ্গলবার বিস্ফোরক ডিভ...

image

কঙ্গোতে ইবোলার প্রাদুর্ভাবে প্রাণহানি ৫০০ ছাড়াল, সতর্কবার...

নিউজ ডেস্ক : গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআর কঙ্গো) ছড়ি...

image

সরবরাহ বাড়ার চাপে তেলের বাজার

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি শান্ত হওয়ায় আন্তর্...

image

ইরানের হামলার শঙ্কায় মার্কিন ঘাঁটি ইসরাইলে সরানোর প্রস্তাব

নিউজ ডেস্ক : ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঝুঁকি থেকে ম...

image

সম্মানজনকভাবে কথা বলুন, ট্রাম্পকে কঠোর বার্তা দিল ইরান

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানি জাত...

  • company_logo