• লিড নিউজ
  • আন্তর্জাতিক

খামেনির শেষ বিদায় ঘিরে ইরাকের ১০ প্রদেশে সরকারি ছুটি

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ইরাকের ১০টি প্রদেশ আগামী বুধবার (৮ জুলাই) সব সরকারি অফিস বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় অনুষ্ঠান উপলক্ষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনুষ্ঠানটি ইরাকের পবিত্র নাজাফ ও কারবালা প্রদেশে অনুষ্ঠিত হবে।

যেসব প্রদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে সেগুলো হলো— বাগদাদ, নাজাফ, কারবালা, বাবিল, ধি কার, বসরা, মাইসান, ওয়াসিত, মুথান্না এবং দিওয়ানিয়া।

কারবালা প্রাদেশিক কাউন্সিলের প্রধান কাসেম আলী আল-ইয়াসারি বলেন, ‘শহীদ আয়াতুল্লাহ খামেনির মরদেহ গ্রহণের জন্য প্রদেশে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।’

এর আগে নাজাফ প্রদেশের আচার-অনুষ্ঠান ও মিলিয়ন তীর্থযাত্রা বিভাগের পরিচালক হায়দার কাবুন জানান, এ অনুষ্ঠানে অংশ নিতে ৬০টিরও বেশি মাওকিব (তীর্থযাত্রীদের সেবাদানকারী স্বেচ্ছাসেবী কাফেলা) নিবন্ধন করেছে।

এদিকে, ইরাকের বিভিন্ন গোত্র ও ধর্মীয় সম্প্রদায় বুধবার নাজাফ ও কারবালায় অনুষ্ঠিতব্য জানাজা ও শেষ বিদায় অনুষ্ঠানে ব্যাপক উপস্থিতির আহ্বান জানিয়েছে।

আয়োজক কমিটির ঘোষণা অনুযায়ী, ইসলামী বিপ্লবের নেতার জানাজা ও শেষ বিদায় অনুষ্ঠান বুধবার ইরাকে অনুষ্ঠিত হবে।

মন্তব্য (০)





image

ইরান ছাড়া লেবাননে শান্তি সম্ভব নয়: গালিবাফ

নিউজ ডেস্ক : ইরান যদি স্থিতিশীল শক্তি হিসেবে ভূমিকা পালন না ...

image

তেহরানের ফ্রিডম স্কয়ারে নেওয়া হচ্ছে খামেনির মরদেহ

নিউজ ডেস্ক : ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আ...

image

ফিলিস্তিনের প্রতি সমর্থনের জন্যই খামেনিকে হত্যা করা হয়েছে...

নিউজ ডেস্ক : ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথির মুখপাত্র মোহাম্মদ আল-বুখাইতি দাবি করেছেন, ফিলিস্তি...

image

গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল

নিউজ ডেস্ক : আন্তর্জাতিক সম্প্রদায়ের যুদ্ধবিরতির প্রচেষ্টাকে তোয়াক্কা না...

image

আদর্শকে হত্যা করা যায় না, ট্রাম্পের ‘এক আঘাতেই সবাই শেষ’ ...

নিউজ ডেস্ক : ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা নি...

  • company_logo