• লিড নিউজ
  • আন্তর্জাতিক

খামেনির শেষ বিদায় অনুষ্ঠান নিয়ে যা বললেন রেজা পাহলভি

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানাচ্ছে ইরান। এতে দেশটির লাখ লাখ মানুষ জড়ো হয়েছেন। এছাড়া বিদেশি অনেক অতিথিও শুক্রবার খামেনির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

তবে ইরানের নির্বাসিত শেষ শাহ শাসকের ছেলে রেজা পাহলভি বলেছেন, ইরানিরা খামেনির জন্য শোক প্রকাশ করছেন না। এর বদলে তিনি যাদের হত্যা করেছেন তাদের জন্য শোক করছেন।

শনিবার (৪ জুলাই) সামাজিক মাধ্যম এক্সে তিনি এসব কথা বলেন। 

রেজা পাহলভি লিখেছেন, নিহত স্বৈরশাসক খামেনিকে প্রতি শোক জানাতে তেহরানে যেসব বিদেশি প্রতিনিধিরা এসেছেন তাদের বলছি : ইরান তার প্রতি শোক জানাচ্ছে না।

তিনি লেখেন, গত ৮ ও ৯ জানুয়ারি খামেনি, বাঘের গালিবাফ এবং তাদের নিপীড়নের রাষ্ট্রযন্ত্র ইরানের যে ৪০ হাজার সন্তানকে হত্যা করেছে তাদের জন্য ইরানির শোক প্রকাশ করছেন। খামেনির প্রতি শোকের প্রোপাগান্ডা তৈরিতে এই সরকার সাধারণ মানুষের বিপুল অর্থ খরচ করছে। তা সত্ত্বেও একজন গণতান্ত্রিক নেতাও এতে যোগ দেননি।

গত ডিসেম্বরে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল। এরপর জানুয়ারির শুরুর দিকে কঠোরহস্তে এটি দমন করা হয়। বিরোধীরা দাবি করে থাকেন শুধুমাত্র ৮ ও ৯ জানুয়ারি ইরানি বাহিনী ৪০ হাজার বিক্ষোভকারীকে হত্যা করেছে।

সূত্র: ইরান ইন্টারন্যাশনাল

মন্তব্য (০)





image

হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ ‘পারমাণবিক অস্ত্রের’ ...

নিউজ ডেস্ক : হরমুজ প্রণালির ওপর ইরানের যে নিয়ন্ত্রণ ও প্রভাব রয়েছে, তা এ...

image

গাজা উপত্যকার গণহত্যা আর কতকাল উপেক্ষা করবে পশ্চিমা বিশ্ব?

নিউজ ডেস্ক : গাজা উপত্যকায় ইসরাইল কর্তৃক পদ্ধতিগতভাবে গণহত্যা চালানোর বি...

image

আলী খামেনির জানাজায় তেহরানে ইরানিদের ঢল

নিউজ ডেস্ক : গত ফেব্রুয়ারিতে মার্কিন-ইসরাইলি বিমান হামলায় ...

image

‎খামেনির শেষ বিদায় উপলক্ষে যুক্তরাষ্ট্র ইরানকে ‘এক সপ্তাহ...

নিউজ ডেস্কঃ খামেনির শেষ বিদায় উপলক্ষে যুক্তরাষ্ট্র ইরানকে &l...

image

ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০

আন্তর্জাতিক ডেস্ক: জুন মাসের আট দিনের তাপপ্রবাহে ইউরোপের ৩ দ...

  • company_logo