• লিড নিউজ
  • জাতীয়

‎হাওরাঞ্চলে মৎস্য খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতা দেবে সরকার: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ‘হাওরাঞ্চলের মৎস্যসম্পদ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করবে। একটি মা মাছ থেকে এক থেকে দেড় লাখ পর্যন্ত পোনা উৎপাদন হতে পারে। তাই মা মাছ সংরক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ বিষয়ে জেলেসহ সংশ্লিষ্ট সবার সচেতনতা প্রয়োজন।’

‎আজ শুক্রবার নেত্রকোনার মদন উপজেলার উচিতপুর ট্রলারঘাটে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচি উপলক্ষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎এ সময় প্রতিমন্ত্রী বলেন, ‘আগামী পাঁচ মাস মাছ আহরণ থেকে বিরত থাকলে মাছের উৎপাদন কয়েক গুণ বৃদ্ধি পাবে। বর্তমানে যে মাছ অল্প দামে বিক্রি হচ্ছে, কয়েক মাস পর তা আকারে বড় হবে এবং অধিক মূল্য পাওয়া যাবে।’

‎তিনি বলেন, ‘আমরা আবারও ‘মাছে-ভাতে বাঙালি’ ঐতিহ্যকে সমৃদ্ধ করতে চাই। মা মাছ রক্ষা করুন, এতে জেলেদের যেমন লাভ হবে, তেমনি দেশের মৎস্যসম্পদও সমৃদ্ধ হবে।’

‎তিনি আরও বলেন, ‘খুন, গুম, নির্যাতন ও জুলুমের মাধ্যমে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারে না। অতীতে যারা জনগণের ওপর নির্যাতন চালিয়ে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছিল, তারা শেষ পর্যন্ত জনরোষের মুখে দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছে।’

‎মাদক প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘দেশে মাদকের বিস্তার রোধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।

‎দেশের যুবসমাজকে বিপথে নিতে প্রতিবেশী রাষ্ট্র মাদক প্রবেশের অপচেষ্টায় রয়েছে, যা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী ও সরকার কঠোর অবস্থানে রয়েছে।’

‎উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য দেন নেত্রকোণা-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ।

‎এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনকসহ মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

‎হতাশাগ্রস্ত জাতির দায়িত্ব কাঁধে তুলে নেন মেজর জিয়া: সমাজ...

নিউজ ডেস্কঃ সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী অধ্যাপক...

image

‎রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গ...

নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন...

image

বাজেটের পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে

নিউজ ডেস্কঃ অর্থবছর ২০২৬-২৭ এর জাতীয় বাজেটে ঘোষিত শুল্ক ও কর...

image

স্কুল ফিডিং কার্যক্রম: প্রাথমিক বিদ্যালয়ে বিতরণের আগেই পচ...

নিউজ ডেস্ক : মেহেরপুর জেলার গাংনী উপজেলার বাশঁবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কার...

image

মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাস...

  • company_logo