• আন্তর্জাতিক

জাপানে শক্তিশালী ভূমিকম্প

  • আন্তর্জাতিক

ফাইল ছবি

নিউজ ডেস্ক : জাপানের ওকিনাওয়া প্রদেশের হিরারা শহরের উত্তর-পূর্ব উপকূলীয় সাগরে শুক্রবার (৩ জুলাই) ভোরে ৬ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে।  এতে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। 

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১টা ৪ মিনিট ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল হিরারা শহর থেকে প্রায় ১৩৬ কিলোমিটার উত্তর-পূর্বে এবং এর  গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার।

ভূমিকম্পের কারণে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।  ভূমিকম্পের পরপর সুনামি সতর্কতা জারি করে জাপানের ভূমিকম্প গবেষণা সংস্থা। তবে পরে তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

প্রশান্ত মহাসাগরের আগ্নেয় মেখলা বা রিং অব ফায়ারের ওপর অবস্থান হওয়ার কারণে জাপানে ভূমিকম্প একটি নিয়মিত দুর্যোগ। প্রতি মাসেই একাধিক ভূমিকম্প হয় জাপানে।

মন্তব্য (০)





image

নেতানিয়াহু অধ্যায়ের সমাপ্তি, শপথ নিলেন ইসরায়েলের নতুন পার...

১

নিউজ ডেস্কঃ জেরুজালেমে বেনিয়ামিন নেতানিয়াহুর দীর্ঘ রা...

image

বিক্ষোভের মামলায় সাক্ষী মমতা, কালীঘাটের বাড়িতে পুলিশের নোটিশ

২

নিউজ ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল...

image

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা জানাল ভারত

৩

নিউজ ডেস্ক : ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্প...

image

পরিচ্ছন্নতাকর্মী থেকে ব্যাংকের এজিএম, এ যেন সিনেমার গল্প

৪

নিউজ ডেস্ক :  মাত্র ২০ বছর বয়সে স্বামীকে হারিয়ে এক বছরে...

image

ইরান যুদ্ধের পুরো খরচ ইসরাইল ও উপসাগরীয় মিত্রদের থেকে উস...

৫

নিউজ ডেস্ক : ইরানের বিরুদ্ধে হওয়া সাম্প্রতিক যুদ্ধের যাবতীয়...

  • company_logo