• লিড নিউজ
  • জাতীয়

১০ জুলাই ঢাকা মেডিকেল পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১০ জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) পরিদর্শনে যাবেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্যাথলজি বিভাগে অত্যাধুনিক মাইক্রোস্কোপ ও ল্যাবরেটরির বিভিন্ন যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী ১০ জুলাই প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে আসবেন। তার সঙ্গে ডা. জুবাইদা রহমানও থাকবেন। 

প্রধানমন্ত্রীর সফরের মাধ্যমে ঢাকা মেডিকেলের সার্বিক সেবার মানোন্নয়নে নতুন গতি আসবে বলে তিনি আশা প্রকাশ করেন। মন্ত্রী বলেন, আশা করি, ঢাকা মেডিকেলের চিত্রই বদলে যাবে।

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, উপজেলা পর্যায় পর্যন্ত সমন্বিতভাবে কাজ করা হচ্ছে এবং সবার সহযোগিতায় ডেঙ্গু মোকাবিলা সম্ভব। জুলাই ও আগস্ট মাসে ডেঙ্গুর প্রকোপ ও ভয়াবহতা বাড়তে পারে। তবে সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণ করেছে।

তিনি জানান, থানা, উপজেলা ও জেলা পর্যায়ে ডেঙ্গু শনাক্তের এনএসওয়ান পরীক্ষার কিট পাঠানো হয়েছে। পাশাপাশি ঢাকা এবং দেশের বড় শহরগুলোর হাসপাতালগুলো প্রস্তুত রাখা হয়েছে। রোগীর সংখ্যা বেড়ে গেলে প্রয়োজন অনুযায়ী এসব হাসপাতালের সক্ষমতা আরও বাড়ানো হবে এবং চিকিৎসাসেবা জোরদার করা হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু প্রতিরোধে ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে সমন্বিত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পরিবেশ পরিচ্ছন্ন রাখতে মসজিদের ইমামসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে।

তিনি বলেন, দেশে সব ধরনের ভ্যাকসিন, রি-এজেন্ট এবং স্যালাইনের পর্যাপ্ত মজুত ও সরবরাহ রয়েছে। প্রয়োজনে রোগীর সংখ্যা বেড়ে গেলে মোবাইল হাসপাতাল চালুর মাধ্যমে চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে।

অনুষ্ঠানে জানানো হয়, ক্যানসার নির্ণয় আরও নিখুঁত ও আধুনিক করতে ঢাকা মেডিকেলের প্যাথলজি বিভাগে অত্যাধুনিক একটি মাইক্রোস্কোপ দেওয়া হয়েছে। এর মাধ্যমে ক্যানসার শনাক্তকরণ আরও সহজ ও নির্ভুল হবে।

মন্তব্য (০)





image

জুলাই-আগস্টে ডেঙ্গুর ভয়াবহতা বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক : জুলাই-আগস্ট মাসে ডেঙ্গুর ভয়াবহতা বাড়তে পারে বলে...

image

নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে &lsquo...

image

৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই

নিউজ ডেস্ক : দীর্ঘদিন ধরে আইনি জটিলতায় শূন্য থাকা দেশের প্রা...

image

সন্ধ্যার মধ্যে ৮ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

নিউজ ডেস্ক : দেশের আট অঞ্চলে সন্ধ্যা ৬টার মধ্যে ৬০ কিলোমিটার...

image

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক : ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির...

  • company_logo