• লিড নিউজ
  • আন্তর্জাতিক

বিক্ষোভে উত্তাল দক্ষিণ আফ্রিকা, গ্রেফতার ৯ শতাধিক

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : দক্ষিণ আফ্রিকাজুড়ে অভিবাসীবিরোধী বিক্ষোভে ৯০০-এর বেশি মানুষকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার ( ৩১ জুলাই ) দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে। এর আগে মঙ্গলবারের এসব কর্মসূচির বেশিরভাগই শান্তিপূর্ণ থাকলেও কয়েকটি এলাকায় সহিংসতা, লুটপাট ও গুলির ঘটনা ঘটে।

পুলিশের উপ-জাতীয় কমিশনার টেবেলো মোসিকিলি এক সংবাদ সম্মেলনে জানান, দেশজুড়ে মোট ১২০টি মিছিল অনুষ্ঠিত হয়। এর মধ্যে ১০৮টি শান্তিপূর্ণভাবে শেষ হলেও ১২টিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়।

তিনি বলেন, গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে অবৈধভাবে দেশে অবস্থান, জনসাধারণের মধ্যে সহিংসতা সৃষ্টি, অবৈধ অভিবাসীদের আশ্রয় দেওয়া, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে।

পুলিশের পৃথক এক বিবৃতিতে জানানো হয়, মঙ্গলবার গভীর রাতে জোহানেসবার্গের আলেকজান্দ্রা টাউনশিপে বিদেশি নাগরিকদের মালিকানাধীন ছোট দোকান, যা স্থানীয়ভাবে ‘স্পাজা শপ’ নামে পরিচিত, সেগুলোতে লুটপাটের সময় গুলিতে একজন নিহত হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশটির নয়টি প্রদেশের মধ্যে পাঁচটিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি জোহানেসবার্গের অভ্যন্তরীণ শহরাঞ্চল হিলব্রো এলাকায় সেনা সদস্যও মোতায়েন করা হয়। সেখানে গুলির ঘটনায় অন্তত দুজন আহত হয়েছেন।

অন্যদিকে, বন্দরনগরী ডারবানে এক বিদেশি নাগরিকের মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযোগ রয়েছে, বিক্ষোভ শুরুর আগের রাতে নিজেকে হামলার লক্ষ্যবস্তু মনে করে তিনি একটি বহুতল ভবনের অষ্টম তলা থেকে লাফ দেন এবং এতে তার মৃত্যু হয়।

মঙ্গলবারের বিক্ষোভের আয়োজন করা হয় একটি অভিবাসীবিরোধী আন্দোলনের নির্ধারিত ‘ডেডলাইন’ উপলক্ষে। ওই আন্দোলন অবৈধভাবে অবস্থানরত অভিবাসীদের নির্দিষ্ট সময়ের মধ্যে দক্ষিণ আফ্রিকা ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানিয়েছিল। গত কয়েক মাস ধরে দেশটিতে অভিবাসীবিরোধী উত্তেজনা বাড়ছে।

সূত্র: রয়টার্স

মন্তব্য (০)





image

নেতানিয়াহু অধ্যায়ের সমাপ্তি, শপথ নিলেন ইসরায়েলের নতুন পার...

১

নিউজ ডেস্কঃ জেরুজালেমে বেনিয়ামিন নেতানিয়াহুর দীর্ঘ রা...

image

বিক্ষোভের মামলায় সাক্ষী মমতা, কালীঘাটের বাড়িতে পুলিশের নোটিশ

২

নিউজ ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল...

image

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা জানাল ভারত

৩

নিউজ ডেস্ক : ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্প...

image

পরিচ্ছন্নতাকর্মী থেকে ব্যাংকের এজিএম, এ যেন সিনেমার গল্প

৪

নিউজ ডেস্ক :  মাত্র ২০ বছর বয়সে স্বামীকে হারিয়ে এক বছরে...

image

ইরান যুদ্ধের পুরো খরচ ইসরাইল ও উপসাগরীয় মিত্রদের থেকে উস...

৫

নিউজ ডেস্ক : ইরানের বিরুদ্ধে হওয়া সাম্প্রতিক যুদ্ধের যাবতীয়...

  • company_logo