• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ইরান যুদ্ধের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেননি ট্রাম্প: নিউজার্সির গভর্নর

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ইরান যুদ্ধের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এমনটাই দাবি করেছেন যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের গভর্নর মিকি শেরিল। সেইসঙ্গে ইরানের সঙ্গে যুদ্ধ করে ট্রাম্প প্রশাসন আসলে কী অর্জন করেছে, সে বিষয়ে জনগণের কাছে স্পষ্ট ব্যাখ্যা দেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ডেমোক্র্যাট এই গভর্নর লিখেছেন, ‘প্রশাসনের লক্ষ্য বারবার বদলেছে। যুদ্ধের খরচও অনেক বেড়েছে। আমেরিকাকে আরও নিরাপদ করতে ট্রাম্প প্রশাসন আসলে কী অর্জন করেছে, সে বিষয়ে জনগণ পরিষ্কার ব্যাখ্যা পাওয়ার অধিকার রাখে।’

শেরিল বলেন, ট্রাম্প কখনও বলেছেন ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস করাই লক্ষ্য, কখনও বলেছেন পারমাণবিক কর্মসূচি বন্ধ করা, আবার কখনও সরকার পরিবর্তন বা হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করাকে লক্ষ্য হিসেবে তুলে ধরেছেন।

তার ভাষায়, ‘এখন পর্যন্ত তিনি এসব লক্ষ্যগুলোর একটিও অর্জন করতে পারেননি।’

তিনি আরও উল্লেখ করেন, যুদ্ধ শুরুর আগেই হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক ছিল। 

তথ্যসূত্র: মিডল ইস্ট আই 

মন্তব্য (০)





image

লেবাননে সেনা রেখে দেবে ইসরাইল, মানছে না যুক্তরাষ্ট্রের আপ...

নিউজ ডেস্ক : হিজবুল্লাহ যতদিন না নিরস্ত্র হচ্ছে ততদিন দক্ষিণ লেবাননের দখ...

image

পরাজয় লুকাতে ইরানে বড় হামলা চালাবেন ট্রাম্প?

নিউজ ডেস্ক : হরমুজ প্রণালি পুনরায় চালুর চেষ্টা ব্যর্থ হওয়ায় ...

image

‎গাজায় পানি সংকট: বিশুদ্ধ পানি থেকে বঞ্চিত ১৩ লাখেরও বেশি...

আন্তর্জাতিক ডেস্ক: পর্যাপ্ত পানি, স্যানিটেশন ও স্বাস্থ্...

image

‎কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৬৫, নিখোঁজ ৫০০

নিউজ ডেস্কঃ কলম্বিয়ায় আঘাত হানা ৭.৪ মাত্রার শক্তিশালী...

image

টানা ২ দিন সার্জিও গোরের সঙ্গে দোভালের বৈঠক

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দ...

  • company_logo