• লিড নিউজ
  • আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্য যুদ্ধে ইসরাইলের ব্যয় ২০৫ বিলিয়ন ডলার

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে চলমান যুদ্ধে ইসরাইলের প্রায় ২০৫ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে। ইসরাইল ব্যাংকের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির গণমাধ্যম টাইমস অব ইসরাইল।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা, লেবানন, সিরিয়া ও ইরানের সঙ্গে চলমান যুদ্ধে ইসরাইলের ব্যয় প্রায় ২০৫ বিলিয়ন মার্কিন ডলার পৌঁছেছে। 

ইসরাইল ব্যাংকের তথ্যানুসারে, এ পর্যন্ত সরকারের মোট ব্যয় ১১৮ বিলিয়ন ডলারেরও বেশি। এর মধ্যে রয়েছে প্রায় ৭১.২ বিলিয়ন ডলার প্রতিরক্ষা খাতে ব্যয়, ৯.৬ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ এবং ১৬.৭ বিলিয়ন ডলার বেসামরিক খরচ।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইসরাইলকে প্রায় ২৬ বিলিয়ন ডলারের অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম সরবরাহ করেছে।

এদিকে যুদ্ধের কারণে ইসরাইলের অর্থনীতিতেও বড় ধরনের ক্ষতি হয়েছে। উৎপাদন খাতে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৫১.৯ বিলিয়ন ডলার, যা ২০২৫ সালের শেষ নাগাদ ৫৮.৬ বিলিয়ন ডলারের বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর গাজা উপত্যকায় নৃশংস আগ্রাসন শুরু করে দখলদার ইসরাইল, যা পরে লেবানন, সিরিয়া এবং আঞ্চলিক উত্তেজনার মাধ্যমে আরও বিস্তৃত সংঘাতে রূপ নেয়। এই দীর্ঘমেয়াদি সংঘাত শুধু সামরিক নয়, ইসরেই অর্থনীতি, উৎপাদন ব্যবস্থা এবং আন্তর্জাতিক সামরিক সহায়তার ওপরও গভীর প্রভাব ফেলেছে।

মন্তব্য (০)





image

হরমুজ প্রণালি দিয়ে সরবরাহ বাড়ায় কমল তেলের দাম

নিউজ ডেস্ক : হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজ চলাচলের সংখ্য...

image

হরমুজের কাছে জাহাজে হামলা, ফের বাড়ল তেলের দাম

নিউজ ডেস্ক : ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালির অদূরে একটি পণ্...

image

পারমাণবিক অস্ত্র তৈরি না করতে রাজি ইরান: ট্রাম্প

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন...

image

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৩৫, নিখোঁজ ১০ হাজারের বে...

নিউজ ডেস্ক : ভেনেজুয়েলার কয়েকটি অঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে ম...

image

ইরান চুক্তিতে সবহারা নেতানিয়াহু

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন সমীকরণ...

  • company_logo