• খেলাধুলা

অস্ট্রিয়াকে হারানোর পর বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : অস্ট্রিয়াকে হারানোর আনন্দের মাঝে আর্জেন্টিনার জন্য একটি দুশ্চিন্তার খবর এলো। সেন্টারব্যাক ক্রিশ্চিয়ান রোমেরো হাঁটুতে চোট পেয়ে মাঠ ছেড়েছেন। চোটের আসল অবস্থা এখনো জানা যায়নি।

ম্যাচের ৫৭ মিনিটে হাঁটুতে ব্যথা পেয়ে মাঠ ছাড়তে হয় রোমেরোকে। তার জায়গায় মাঠে নামেন নিকোলাস ওতামেন্দি। ম্যাচের পর সংবাদ সম্মেলনে কোচ লিওনেল স্কালোনি বললেন, ‘চোটের গভীরতা এখনো জানি না। এটা এমন একটা সমস্যা যা আগে থেকেই ছিল।’

মঙ্গলবার বা বুধবারের মধ্যে পরীক্ষা করানো হবে রোমেরোকে। স্কালোনি বললেন, ‘আশা করি কিছু হয়নি। শুধু গুরুত্বপূর্ণ খেলোয়াড় বলে নয়, সে না থাকলেও যে আসবে সে ভালোই করবে। তবে সবাইকে পাওয়া সবসময়ই ভালো। এখনো কিছু জানি না, আগামীকাল বা পরশু পরীক্ষা হবে।’

টটেনহামের এই ডিফেন্ডার এপ্রিলের মাঝামাঝি সময়ে প্রথমবার হাঁটুর লিগামেন্টে চোট পেয়েছিলেন। সেই চোটের কারণে প্রিমিয়ার লিগের শেষ ছয়টি ম্যাচ মিস করেন তিনি। সোমবারের ম্যাচে একই হাঁটুতে আবার ব্যথা অনুভব করেন বলে আর্জেন্টিনার সংবাদমাধ্যমের তথ্য।

তারা এটাও জানিয়েছে রোমেরোকে অন্তত এক ম্যাচের জন্য হারিয়েছে আর্জেন্টিনা। জর্ডানের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচে বিশ্রামে থাকবেন রোমেরো। কয়েকদিন বিশ্রাম নিয়ে নকআউট পর্বের জন্য প্রস্তুত হওয়ার চেষ্টা করবেন তিনি।

উল্লেখ্য, প্রথম দুই ম্যাচে পাঁচটি গোল করেছেন মেসি। তার গোলেই নকআউট পর্ব নিশ্চিত হয়েছে আর্জেন্টিনার। তবে রোমেরোর এই চোট দলের রক্ষণে বাড়তি চিন্তা তৈরি করেছে।

মন্তব্য (০)





image

মেসির জোড়া গোল, অস্ট্রিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে আর্জ...

নিউজ ডেস্কঃ ফিফা বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচ...

image

ঘরের মাঠেই হোয়াইটওয়াশ বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়...

image

‎প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টে ৬৫ হাজারের বেশি ...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কা...

image

‎প্রধানমন্ত্রীর হাত থেকে ট্রফি নেওয়া সাধারণ ঘটনা নয়: তথ্য...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার...

image

চাটমোহর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হেলাল

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহ...

  • company_logo