• লিড নিউজ
  • খেলাধুলা

মেসির জোড়া গোল, অস্ট্রিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে আর্জেন্টিনা

  • Lead News
  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ফিফা বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। দলের হয়ে জোড়া গোল করেছেন অধিনায়ক লিওনেল মেসি। টানা দুই জয়ে নকআউটের টিকিট নিশ্চিত করেছে আলবিসেলেস্তেরা।

‎সোমবার (২২ জুন) বাংলাদেশ সময় দিবাগত রাত ১১টায় যুক্তরাষ্ট্রের ডালাস স্টেডিয়ামে মুখোমুখি হয় দু'দল।

‎এদিন ম্যাচের শুরুতেই অবশ্য এগিয়ে যেতে পারতো আর্জেন্টিনা। তবে সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন মেসি। ৮ম মিনিটে বক্সের ভেতরে লাউতারো মার্টিনেজ ফাউলের শিকার হলে পেনাল্টি পায় আলবিসেলেস্তেরা। এ নিয়ে দীর্ঘ সময় ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) পর্যালোচনার পর পেনাল্টির সিদ্ধান্ত দেন ম্যাচ রেফারি।

‎পরে স্পট কিক নিতে আসেন মেসি। তবে আর্জেন্টিনা সমর্থকদের হতাশ করে লক্ষ্যের বাইরে চলে যায় তার শট। ফলে ম্যাচের শুরুতেই লিড নেওয়ার সুযোগ হারায় দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

‎ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এতদিন ঘানার আসামোয়া জিয়ানের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ দুটি পেনাল্টি মিস করেছিলেন মেসি। তবে অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করে অনাকাঙ্খিত রেকর্ডটি রেকর্ডটি একার দখলে নিলেন তিনি। বিশ্বকাপে এখন সবচেয়ে বেশি পেনাল্টি মিসের রেকর্ড এলএমটেনের। মোট ৩টি পেনাল্টি মিস করেছেন তিনি।

‎ম্যাচের ৩৩তম মিনিটে অস্ট্রিয়ার ডি-বক্সের ভেতর ফের্নান্দেসের উদ্দেশ্যে দেওয়া একটি পাস দারুণভাবে এগিয়ে এসে আটকে দেন শ্লাগার। কিন্তু তিনি বলটি ক্লিয়ার করতে গিয়ে সরাসরি মেসির পায়ে ঠেলে দেন। মেসিও কোনো সময় নষ্ট না করে সরাসরি গোলে শট নেন। গোলপোস্ট সম্পূর্ণ ফাঁকা থাকায় আলাবা একেবারে সঠিক জায়গায় দাঁড়িয়ে থেকে নিশ্চিত গোল ব্লক করে দেন। আবারও লিড নিতে ব্যর্থ বর্তমান চ্যাম্পিয়নরা।

‎প্রথমার্ধের নির্ধারিত সময়ের ৮ মিনিট বাকি থাকতে ডেডলক ভাঙেন মেসি। দলগত নৈপুণ্যে নিজের রেকর্ড গড়া গোলে আর্জেন্টিনাকে এগিয়ে দেন আলবিসেলেস্তে অধিনায়ক।

‎বিশ্ব ফুটবলের এ আসরে মেসির গোল সংখ্যা দাঁড়ায় ১৭টিতে। দ্বিতীয় স্থানে জার্মানির মিরোস্লাভ ক্লোসার গোল ১৬টি। শীর্ষ পাঁচে থাকা বাকিরা হলেন— রোনালদো নারাজিও, গার্ড মুলার ও কিলিয়ান এমবাপ্পে। পাশাপাশি, এই গোলের মাধ্যমে বিশ্বকাপে টানা ৬ ম্যাচে গোলের রেকর্ডে ভাগ বসালেন মেসি। এতোদিন ফ্রান্সের জাস্ট ফন্টেইন এবং ব্রাজিলের জেয়ারজিনহোর দখলে ছিল এই রেকর্ড। মেসির এই গোলেই লিড নিয়ে বিরতিতে যায় আর্জেন্টিনা।

‎বিরতির পর ম্যাচে একাধিক পরিবর্তন আনেন স্কালোনি। ৫৮ মিনিটে ক্রিস্টিয়ান রোমেরোর বদলি হিসেবে নামেন নিকোলাস ওতামেন্দি। ৭ মিনিট বাদে লাওতারো মার্তিনেজ ও এনজো ফার্নান্দেজের পরিবর্তে মাঠে নামেন হুলিয়ান আলভারেজ ও নিকো গঞ্জালেস। ৮১তম মিনিটে ফাকুন্দো মেদিনা ও রদ্রিগো দি পলকে উঠিয়ে নিকোলাস তালিয়াফিকো ও লিয়ান্দ্রো পারেদেসকে মাঠে নামান কোচ।

‎অতিরিক্ত সময়ে আলভারেজের শট অস্ট্রিয়া ডিফেন্ডারের গায়ে লাগলে ফিরতি বলটা চলে আসে মেসির পায়ে। প্রতিপক্ষ ডিফেন্ডারকে কাটিয়ে মেসির শট ঠেকান আরেক ডিফেন্ডার। তবে ফিরতি বলে আবারও শট নিলে লক্ষ্যভেদ করতে সক্ষম হন এলএমটেন। বিশ্বকাপে নিজের গোল সংখ্যা আরও বাড়িয়ে নিয়ে ১৮টি তে নিয়ে যান আর্জান্টাইন এ জাদুকর।

‎ইনজুরি সময়ের একেবারে শেষ দিকেও একাধিক আক্রমণ চালায় আর্জেন্টিনা। তবে ফিনিশিংয়ের অভাবে আর ব্যবধান বাড়াতে পারেনি স্কালোনির শিষ্যরা। প্রতিপক্ষের রক্ষণভাগকে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে ব্যর্থ হন আলবিসেলেস্তে ফরোয়ার্ডরা। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

‎টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলের শীর্ষে অবস্থান করছে মেসিরা। প্রথম রাউন্ডে তাদের শেষ ম্যাচের প্রতিপক্ষ জর্ডান। রোববার (২৮ জুন) বাংলাদেশ সময় সকাল ৮টায় শুরু হবে ম্যাচটি।

মন্তব্য (০)





image

ঘরের মাঠেই হোয়াইটওয়াশ বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়...

image

‎প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টে ৬৫ হাজারের বেশি ...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কা...

image

‎প্রধানমন্ত্রীর হাত থেকে ট্রফি নেওয়া সাধারণ ঘটনা নয়: তথ্য...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার...

image

চাটমোহর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হেলাল

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহ...

image

বিশ্বকাপ শেষে আবারও অবসরে যাচ্ছেন নয়্যার

স্পোর্টস ডেস্ক : জার্মানির অভিজ্ঞ গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার ...

  • company_logo