• জাতীয়

ঢাকার তেজগাঁওয়ে সর্বসাধারণের জন্য বিনামূল্যে বিশুদ্ধ পানির ব্যবস্থা করলো স্ট্যান্ডার্ড ফিনিস অয়েল কোম্পানি

  • জাতীয়

ছবিঃ সিএনআই

নিজস্ব প্রতিবেদকঃ জনস্বাস্থ্য ও সামাজিক কল্যাণে অবদান রাখার লক্ষ্যে স্ট্যান্ডার্ড ফিনিস অয়েল কোম্পানি তাদের তেজগাঁও হেড অফিস সংলগ্ন এলাকায় সর্বসাধারণের জন্য দুটি বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন করেছে। এই উদ্যোগের ফলে পথচারী, শ্রমজীবী মানুষ, রিকশাচালক, পরিবহন কর্মী এবং স্থানীয় বাসিন্দারা বিনামূল্যে নিরাপদ ও বিশুদ্ধ পানি পানের সুযোগ পাবেন।
এই জনকল্যাণমূলক উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও শিল্পাঞ্চল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মো: মাহবুবুর রহমান, কোম্পানির সম্মানিত ম্যানেজিং পার্টনার আদিবা আজানী, সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
‎উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, নিরাপদ ও বিশুদ্ধ পানির প্রাপ্যতা একটি মৌলিক মানবিক প্রয়োজন। জনবহুল নগর জীবনে অনেক মানুষ প্রতিদিন নিরাপদ ও বিশুদ্ধ পানির সহজলভ্যতা থেকে বঞ্চিত হন। স্ট্যান্ডার্ড ফিনিস অয়েলে কোম্পানির এই উদ্যোগ সেই প্রয়োজন পূরণে একটি অর্থবহ সামাজিক অবদান হিসেবে কাজ করবে।
‎স্ট্যান্ডার্ড ফিনিস অয়েলে কোম্পানির ম্যানেজিং পার্টনার আদিবা আজানী বলেন, “আমরা বিশ্বাস করি ব্যবসায়িক সফলতার পাশাপাশি সমাজের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালন করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুদীর্ঘ ৭৫ বছরেরও বেশি সময় ধরে স্বাস্থ্য, পরিচ্ছন্নতা ও জনকল্যাণে অবদান রেখে আসছে স্ট্যান্ডার্ড ফিনিস অয়েল কোম্পানি। সামাজিক দায়বদ্ধতা (CSR) কার্যক্রমের অংশ হিসেবে প্রতিষ্ঠানটি ভবিষ্যতেও জনস্বার্থে বিভিন্ন উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন।

মন্তব্য (০)





image

‎সংস্কৃতির বিকাশেই গড়ে উঠবে মানবিক ও মূল্যবোধসম্পন্ন প্রজ...

নিউজ ডেস্কঃ সংস্কৃতির বিকাশ ও সুস্থ সাংস্কৃতিক চর্চার ম...

image

‎৫ মাসে লোডশেডিংয়ের ইতিহাস ভেঙেছে সরকার, দেশে গ্যাস-বিদ্য...

নিউজ ডেস্কঃ দায়িত্ব নেওয়ার ৫ মাসের মধ্যে বর্তমান বিএনপি...

image

দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল:...

নিউজ ডেস্কঃ গণতন্ত্রের মা সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহু...

image

‎সরকারের ৬ মাসের লক্ষ্যের মোটামুটি সবগুলোই পূরণ হয়েছে: রিজভী

নিউজ ডেস্কঃ বর্তমান সরকারের ৬ মাসের অঙ্গীকারের লক্ষ্য অ...

image

মোহাম্মদপুরে কোনো ‘কিশোর গ্যাং’ সক্রিয় নেই, দাবি র‌্যাবের

নিউজ ডেস্কঃ রাজধানীর মোহাম্মদপুরকে গডফাদার ও সন্ত্রাসী তৎপরত...

  • company_logo