• লিড নিউজ
  • জাতীয়

গাবতলী ও সায়েদাবাদ বাসস্ট্যান্ড কবে সরানো হবে, জানালেন মন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, বর্তমান বাসস্ট্যান্ডগুলোতে মানসম্মত পরিবেশ নেই। চার থেকে ছয় মাসের মধ্যেই বাসস্ট্যান্ডগুলোর কিছুটা পরিবর্তন করা হবে। দুই বছরের মধ্যে গাবতলী বাসস্ট্যান্ড হেমায়েতপুরে, সায়েদাবাদ বাসস্ট্যান্ড সরে যাবে কাঁচপুরে। এভাবে সব বড় বাসস্ট্যান্ড বর্তমান স্থান থেকে সরে যাবে, কিন্তু সময় লাগবে।

বৃহস্পতিবার (১৮ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সংগঠন বিএসআরএফ এর সদস্যদের সঙ্গে মতবিনিময়ে অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সড়ক পরিবহণমন্ত্রী বলেন, সোহাগ, গ্রীন লাইনের মতো মানসম্মত এসি বাসগুলো বিদ্যমান বাসস্ট্যান্ড থেকে ছাড়ার মতো পরিবেশ নেই। এসব বাসগুলোর অফিস বা যেখান থেকে যাত্রী ওঠানামার ব্যবস্থা করছে, সেখানে নিজস্ব ব্যবস্থাপনায় ভালো টয়লেট ব্যবস্থা রয়েছে, ভালো পরিবেশ রয়েছে। কিন্তু অন্য বাসের স্ট্যান্ডগুলোর পরিবেশ ভালো নেই।

বাস ব্যবস্থাপনায় একটি শৃঙ্খলা আসবে। দৃশ্যমান হতে কিছুটা সময় লাগবে- জানিয়ে রবিউল আলম বলেন, বেসরকারি বিভিন্ন উন্নত মানের বাসগুলো কলাবাগানসহ রাজধানীর বিভিন্ন স্থানকে স্ট্যান্ড বানিয়ে এখন যেভাবে যাত্রী ওঠা-নামা করায়, সেটি আর করতে পারবে না।

মন্তব্য (০)





image

জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে সরক...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভ...

image

‎দেশে ফেরানো ঠেকাতে দুবাইয়ে নিজের নামেই মামলা করালেন বেনজীর

নিউজ ডেস্কঃ যেকোনো‌ উপায়ে নিজের বাংলাদেশে ফেরানোর...

image

সাবেক প্রতিমন্ত্রী হারুন আল রশিদ আর নেই

নিউজ ডেস্কঃ সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হার...

image

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সা...

image

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সরকারের ম...

  • company_logo