• লিড নিউজ
  • জাতীয়

‎জানমাল রক্ষায় প্রয়োজনে আগ্নেয়াস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি ডিএমপি কমিশনারের ‎

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ রাজধানীর আদাবরে চাপাতি ঠেকিয়ে লক্ষাধিক টাকা ছিনতাইয়ের ঘটনায় অভিযান চালাতে গিয়ে ওসি ও এক এসআই আহত হন। এ ঘটনায় ছিনতাইকারী দলের চার সদস্যকে আটক করা হয়েছে। ছিনতাইকারীদের বিরুদ্ধে এমন অভিযান চলমান থাকবে এবং জানমালের রক্ষায় আগ্নেয়াস্ত্র ব্যবহারের হুঁশিয়ার দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।
‎
‎মঙ্গলবার (১৬ জুন) ছিনতাই এবং পুলিশের অভিযান বিষয়ে জানতে চাইলে তিনি এ কথা বলেন।
‎
‎ডিএমপি কমিশনার বলেন, জনগণের জানমালের নিরাপত্তায় অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনে আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পিছপা হবে না পুলিশ। যদিও পুলিশের লক্ষ্য থাকে যত কম শক্তি প্রয়োগ করে আসামিদের নিবৃত্ত করার, তবুও আত্মরক্ষার্থে এবং যথাযথ প্রয়োজনে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হবে।
‎
তিনি হুঁশিয়ার করে আরও বলেন,  মোহাম্মদপুরে কিশোর গ্যাং, ছিনতাইকারীদের ধরতে অভিযান অব্যাহত থাকবে। জেনেভা ক্যাম্প এবং আশপাশের এলাকায় মাদককে কেন্দ্র করেই অধিকাংশ অপরাধ সংঘটিত হচ্ছে। সাঁড়াশি অভিযানের প্রয়োজন হলে অভিযান পরিচালনা করা হবে। অভিযান প্রতিনিয়তই চলছে ও চলবে।
‎
‎আজকের ঘটনায় মোট ৬ জন জড়িত ছিল জানিয়ে তিনি বলেন, চার জনকে ধরতে সক্ষম হয়েছি। লুণ্ঠিত ১ লাখ টাকা এখনো উদ্ধার হয়নি। বাকি দুজনকে গ্রেফতার করলে সে টাকা উদ্ধার হবে বলে জানান তিনি।
‎
‎এরআগে, সকালে আদাবরে চাপাতি ঠেকিয়ে দোকানে ঢুকে ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরে দুপুরে আদাবরের ডেল্টা গার্মেন্টসের পেছনে ছিনতাইকারীদের আস্তানায় অভিযান চালায় পুলিশ। এ সময় ছিনতাইকারীর চাপাতির আঘাতে আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম ও এসআই তরুণ আহত হন। পুলিশের পাল্টা গুলিতে এক ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়। পরে চার জনকে আটক করা হয়।

মন্তব্য (০)





image

হাসিনাকে ‘কলঙ্কিত সাবেক নেতা’ আখ্যা দিয়ে গার্ডিয়ানে সংবাদ

১

নিউজ ডেস্কঃ ছাত্র-জনতার অভ্যুত্থানে ভারতে পালানো ক...

image

প্রবাসীদের কল্যাণে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: বিভাগীয় কমিশনার

২

নিউজ ডেস্কঃ  দক্ষ জনশক্তি বিদেশে পাঠানো, প্রবাসীদে...

image

ওপারের উসকানিতে ঢাকায় ‘একটি দলের’ গোপন বৈঠকের যোগসূত্র আছ...

৩

নিউজ ডেস্ক : সাম্প্রতিক অস্থিরতার পেছনে সীমান্তের ওপার থেকে ...

image

২০ জেলায় ৮০টি মিনি কোল্ড স্টোরেজ নির্মাণ করবে সরকার: কৃষি...

৪

নিউজ ডেস্কঃ কৃষিপণ্য সংরক্ষণ জোরদার করা এবং আমদানি...

image

দেশ পরিচালনায় তোমাদেরই এগিয়ে আসতে হবে, শিক্ষার্থীদের উদ্দ...

৫

নিজস্ব প্রতিবেদক: আজ বুধবার বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার ...

  • company_logo