• লিড নিউজ
  • জাতীয়

বেনজীরের নথিপত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে দুদক

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : দুবাইয়ে গ্রেফতার হওয়া সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হয়েছে।

দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে চলমান মামলাগুলোর প্রয়োজনীয় নথিপত্র, আদালতের আদেশ, গ্রেফতারি পরোয়ানা এবং তদন্ত-সংক্রান্ত কাগজপত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে। 

এখন এসব নথির ভিত্তিতে সংযুক্ত আরব আমিরাতের কাছে আনুষ্ঠানিক প্রত্যর্পণ (এক্সট্রাডিশন) আবেদন পাঠানোর প্রস্তুতি চলছে। মঙ্গলবার দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।

দুদক সূত্রে জানা যায়, বেনজীর আহমেদের বিরুদ্ধে সংগৃহীত তথ্য-উপাত্ত ও প্রয়োজনীয় নথিপত্র কমিশনের প্রধান কার্যালয় থেকে ধাপে ধাপে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। প্রথমে উপপরিচালক মো. হাফিজুল ইসলাম স্বাক্ষরিত নথিপত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এরপর  পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণ করা হবে। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দূতাবাসের কাছে নথিগুলো পৌঁছানো হলে দূতাবাস সেগুলো আমিরাতের সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সংস্থার কাছে হস্তান্তর করবে।

সংশ্লিষ্ট সূত্র বলছে, গত ১২ জুন সংযুক্ত আরব আমিরাতের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে জানায় যে, ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে বেনজীর আহমেদকে গ্রেফতার করা হয়েছে। আমিরাতের আইন অনুযায়ী, গ্রেফতারের ৩০ দিনের মধ্যে বাংলাদেশকে আনুষ্ঠানিক প্রত্যর্পণ আবেদন জমা দিতে হবে। সেই সময়সীমা মাথায় রেখেই দ্রুতগতিতে কাজ করছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।

দুদকের সূত্র আরও জানিয়েছে, বেনজীর আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন, অর্থ পাচার ও পাসপোর্ট জালিয়াতিসহ একাধিক মামলা রয়েছে। এর মধ্যে অবৈধ সম্পদ অর্জনের একটি মামলায় তার বিচার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। এছাড়া আরও পাঁচটি মামলা তদন্তাধীন রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য, প্রত্যর্পণ আবেদনের ক্ষেত্রে শুধু মামলার নথি নয়, আসামির পরিচয়, গ্রেফতারি পরোয়ানা, অভিযোগের প্রকৃতি এবং বিচারিক কার্যক্রমের অবস্থান সম্পর্কিত বিস্তারিত তথ্যও প্রয়োজন হয়। দুদক সেই সব নথিই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে।

সংশ্লিষ্টদের দাবি, দুবাইয়ে গ্রেফতারের মধ্য দিয়ে বেনজীর আহমেদকে ঘিরে আন্তর্জাতিক আইনি প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হয়েছে। এখন নজর প্রত্যর্পণ প্রক্রিয়ার দিকে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন পাঠানো হলে তাকে দেশে ফিরিয়ে এনে বিচারিক কার্যক্রমের মুখোমুখি করার পথ আরও সুগম হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য (০)





image

‎জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস

নিউজ ডেস্কঃ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসকে জা...

image

যুবসমাজকে মাদকমুক্ত করতে খেলাধুলা ও সংস্কৃতিতে জোর দিচ্ছে...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের যুব সমাজ...

image

সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়: স্পিকার

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদে বক্তব্য দেয়ার ক্ষেত্রে কার্যপ্র...

image

‎আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের ন...

নিউজ ডেস্কঃ চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত চীনা অর্থনৈতিক ও শি...

image

‎৬ শিশুকে মেরে শান্তিতে ঘুমাবে, তা হবে না: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে ছয় শিশুর মৃত্যু প্রস...

  • company_logo