ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’-এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
আজ রোববার (১৪ জুন) সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে তারা সাক্ষাৎ করেন। পরে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
এর আগে, প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ‘মায়ের ডাক’-এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের ২৬ জন সদস্য জাতীয় সংসদের বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ গ্যালারিতে বসে অধিবেশনের কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করেন। এসময় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান অধিবেশনে উপস্থিত ছিলেন।
বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে শুরু হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন (বাজেট অধিবেশন)-এর ষষ্ঠ কার্যদিবসের অধিবেশনে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
প্রসঙ্গত, ‘গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা’ প্রতিপাদ্যকে ধারণ করে এবারের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উত্থাপিত হয়েছে।
নিউজ ডেস্কঃ দেশব্যাপী ‘স্টার্টআপ, সাইন্স প্রজেক্ট এন্ড...
নিউজ ডেস্কঃ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে বাংল...
নিউজ ডেস্কঃ জাতীয় সংসদে অর্থ মন্ত্রণালয় এবং আইন, বিচার ও সংস...
নিউজ ডেস্কঃ কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ব্যতিক্রমী...
নিউজ ডেস্কঃ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলে...

মন্তব্য (০)