• লিড নিউজ
  • জাতীয়

দেশের এইচএসসি লেভেল সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: ববি হাজ্জাজ

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, বাংলাদেশের এইচএসসি লেভেল বর্তমানে সিঙ্গাপুরের ষষ্ঠ শ্রেণির সমমান। 

‎তিনি বলেন, গত ২০ বছরের অবহেলায় দেশের শিক্ষাব্যবস্থার চরম অবনতি হয়েছে।  এই শোচনীয় দশা থেকে উত্তরণে বর্তমান সরকার শিক্ষা খাতকে পরিবর্তনের মহাপরিকল্পনা নিয়েছে।

‎রোববার (১৪ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে ২০২৫-২৬ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।  

‎বিগত দুই দশকের শিক্ষাব্যবস্থার সমালোচনা করে ববি হাজ্জাজ বলেন, ‘অতীতে প্রাথমিক ও গণশিক্ষায় চরম নৈরাজ্য চলেছে।  যার ফলে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীরা পাস করতে পারছে না।  এমনকি আমাদের এইচএসসি লেভেলকে সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান মনে করা হয়।  এই লজ্জা থেকে মুক্তি পেতে আমরা কারিকুলাম, শিক্ষক নিয়োগ ও প্রশিক্ষণ এবং অবকাঠামো ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছি’।

‎প্রাথমিক শিক্ষার চতুর্থ ও পঞ্চম শ্রেণি থেকেই খেলাধুলা এবং সাংস্কৃতিক কারিকুলাম অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের কথা জানান প্রতিমন্ত্রী।  এ বিষয়ে বিরোধীদের সমালোচনার জবাবে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘কিছু রাজনৈতিক বিরোধী পক্ষ অপপ্রচার চালাচ্ছে যে সাংস্কৃতিক শিক্ষা সন্তানদের ভুল পথে নিয়ে যাবে।  অথচ এই পক্ষই অতীতে নারী সংসদ সদস্যদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে।  তাদের এই নোংরা মনোভাব থেকে বেরিয়ে আসতে হবে’।

‎বাজেটের অর্থনৈতিক দিক ব্যাখ্যা করে প্রতিমন্ত্রী বলেন, এটি একটি আশাবাদী বাজেট।  এখানে ক্রিয়েটিভ ইকোনমি এবং পুরোনো কলকারখানা পুনরুজ্জীবিত করার মাধ্যমে জাতীয় আয় বাড়ানোর সুনির্দিষ্ট রূপরেখা রয়েছে।  দেশের শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানের করতে গঠনমূলক সমালোচনার পাশাপাশি বিরোধী দলকে সরকারের এই অগ্রযাত্রায় বাধা সৃষ্টি না করার আহ্বান জানান তিনি।

মন্তব্য (০)





image

অনগ্রসর এলাকায় শিক্ষার সুযোগে সুপ্ত প্রতিভা বিকশিত হবে: জ...

নিউজ ডেস্কঃ দেশব্যাপী ‘স্টার্টআপ, সাইন্স প্রজেক্ট এন্ড...

image

‎ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক

নিউজ ডেস্কঃ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে বাংল...

image

অর্থ ও আইন মন্ত্রণালয় সম্পর্কিত কমিটিতে রয়েছেন যারা

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদে অর্থ মন্ত্রণালয় এবং আইন, বিচার ও সংস...

image

প্রধানমন্ত্রীর সঙ্গে গুম-খুনের শিকার ভুক্তভোগী পরিবারের স...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সঙ্গে সা...

image

‎বিভিন্ন কর্মসূচিতে যোগ দিতে নিজেই ১৯৭ কিলোমিটার গাড়ি চাল...

নিউজ ডেস্কঃ কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ব্যতিক্রমী...

  • company_logo