ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ চট্টগ্রামে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় খুলশী থানার এসআইসহ ৩ পুলিশকে প্রত্যাহার করা হয়েছে। একই ঘটনায় নাঈমের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (১২ জুন) রাত সাড়ে ১১ টার দিকে চট্টগ্রাম নগরীর লালখানবাজার ফ্লাইওভারের মুখে ঘটে এই ঘটনা।
জানা যায়, ঢাকা প্রিমিয়ার লিগ খেলার পর নিজ শহর চট্টগ্রাম বিমানবন্দর থেকে সিএনজিতে করে বাসায় ফিরছিলেন নাঈম। যাত্রাপথে গাড়ি থেকে নামিয়ে জোরপূর্বক পুলিশের গাড়িতে উঠানো ও মারধরের ঘটনা ঘটে বলে জানিয়েছেন এই অফ স্পিনার।
নাঈম হাসানের অভিযোগ, ডিবি পরিচয়ে প্রথমে তাকে চেক করা হয়, পরবর্তীতে সাদা পোশাকে থাকা একজন ও দুই পুলিশ সদস্য তাকে মারধর শুরু করে। নিজের পরিচয় দেওয়ার পরও সেই হেনস্তা থেকে রেহাই পাননি বলে অভিযোগ করেছেন তিনি।
নিউজ ডেস্ক : মে মাসে দেশে ৬১৩টি সড়ক দুর্ঘটনায় ৬২২ জন নিহত এব...
নিউজ ডেস্ক : স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বা...
নিউজ ডেস্ক : ইতিহাস যখন সঠিকভাবে কথা বলে, তখন ইতিহাস বিকৃতকা...
নিউজ ডেস্কঃ দেশের সর্বস্তরের মানুষকে সরকার অর্থনীতির সুফল দি...
নিউজ ডেস্কঃ গত মে মাসে দেশে ৬১৩টি সড়ক দুর্ঘটনায় ৬২২ জন নিহত ...

মন্তব্য (০)