• লিড নিউজ
  • জাতীয়

‎অতিরিক্ত বরাদ্দ নেই, তবে ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ সরকারি চাকরিজীবীদের জন্য আগামী ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা আসছে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আজ বৃহস্পতিবার (১১ জুন) বাজেট বক্তব্যে এ নিয়ে স্পষ্ট ঘোষণা দিতে যাচ্ছেন বলে জানা গেছে।

‎নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা থাকলেও ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বেতন-ভাতা খাতে অতিরিক্ত কোনো বরাদ্দ রাখা হয়নি। প্রস্তাবিত বাজেটে এ খাতে মোট বরাদ্দ ধরা হয়েছে ৮৯ হাজার ৩৮০ কোটি টাকা।

‎চলতি ২০২৫-২৬ অর্থবছরের মূল বাজেটে বেতন-ভাতা খাতে বরাদ্দ ছিল ৮৪ হাজার ১১৪ কোটি টাকা। পরে সংশোধিত বাজেটে তা বাড়িয়ে ৮৪ হাজার ৭৩৯ কোটি টাকা নির্ধারণ করা হয়।

‎অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী অর্থবছরের শুরু থেকেই নতুন বেতন কাঠামো আংশিকভাবে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে সরকারের। এ ক্ষেত্রে মূল বেতন বৃদ্ধির একটি অংশ কার্যকর করা হতে পারে। সেই ব্যয় মেটানো হবে বিভিন্ন খাতে রাখা থোক বরাদ্দ এবং অপ্রত্যাশিত ব্যয় খাতের অর্থ ব্যবহার করে। এ উদ্দেশ্যে বিভিন্ন খাতে প্রায় ৩৭ হাজার কোটি টাকা থোক বরাদ্দ রাখা হয়েছে। দীর্ঘ ১১ বছর পর সরকারি চাকরিজীবীদের জন্য নতুন এই পে-স্কেল আসতে যাচ্ছে।

মন্তব্য (০)





image

‎সংস্কৃতির বিকাশেই গড়ে উঠবে মানবিক ও মূল্যবোধসম্পন্ন প্রজ...

নিউজ ডেস্কঃ সংস্কৃতির বিকাশ ও সুস্থ সাংস্কৃতিক চর্চার ম...

image

‎৫ মাসে লোডশেডিংয়ের ইতিহাস ভেঙেছে সরকার, দেশে গ্যাস-বিদ্য...

নিউজ ডেস্কঃ দায়িত্ব নেওয়ার ৫ মাসের মধ্যে বর্তমান বিএনপি...

image

দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল:...

নিউজ ডেস্কঃ গণতন্ত্রের মা সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহু...

image

‎সরকারের ৬ মাসের লক্ষ্যের মোটামুটি সবগুলোই পূরণ হয়েছে: রিজভী

নিউজ ডেস্কঃ বর্তমান সরকারের ৬ মাসের অঙ্গীকারের লক্ষ্য অ...

image

মোহাম্মদপুরে কোনো ‘কিশোর গ্যাং’ সক্রিয় নেই, দাবি র‌্যাবের

নিউজ ডেস্কঃ রাজধানীর মোহাম্মদপুরকে গডফাদার ও সন্ত্রাসী তৎপরত...

  • company_logo