• লিড নিউজ
  • জাতীয়

জাইমা রহমান কি ব্রাজিল সমর্থক?

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের একটি স্টোরি নিয়ে তোলপাড় এখন সামাজিক যোগাযোগমাধ্যম। ইন্সটাগ্রামে দেওয়া এক স্টোরিতে ব্রাজিল জাতীয় ফুটবল দলের একটি পুরোনো ছবি শেয়ার করে প্রধানমন্ত্রী কন্যা ক্যাপশনে লিখেছেন, ‘আপনারা কি রেডি?’      

স্টোরিতে ব্রাজিলের জাতীয় ফুটবল দলের পুরোনো একটি ছবি ব্যবহার করা হয়েছে। যেখানে রোনালদো উড়োজাহাজ থেকে নামছেন এবং হাতে ভিডিও ক্যামেরা ধরে আছেন। উপরে বাংলায় লেখা আছে, ‘আপনারা কি রেডি?’ এছাড়া সার্জিও মেন্ডেজ অ্যান্ড ব্রাজিল ৬৬ গানও যুক্ত আছে। যেখানে ব্রাজিলের সংস্কৃতি সাম্বার তাল, লয় মিশে আছে।

স্টোরিটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ধারণা করছেন, জাইমা রহমান ব্রাজিল ফুটবল দলের সমর্থক হতে পারেন। বিশেষ করে ব্রাজিলের ছবি এবং সংশ্লিষ্ট সংগীত ব্যবহারের কারণে এমন আলোচনা আরও জোরালো হয়েছে।   

ফুটবল বিশ্বে ব্রাজিলের জনপ্রিয়তা নতুন কিছু নয়। বাংলাদেশেও কোটি কোটি সমর্থকের মতো ব্রাজিলকে ঘিরে উচ্ছ্বাস দেখা যায় বিভিন্ন অঙ্গনের পরিচিত ব্যক্তিদের মধ্যেও। ফুটবলপ্রেমীদের কাছে তার এই স্টোরি ব্রাজিল-ভক্তদের জন্য এক ধরনের শুভেচ্ছা ও উৎসাহের বার্তা হিসেবে ধরা পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ব্রাজিল সমর্থকও পোস্টটি ইতিবাচকভাবে গ্রহণ করেছেন।

মন্তব্য (০)





image

‎সংস্কৃতির বিকাশেই গড়ে উঠবে মানবিক ও মূল্যবোধসম্পন্ন প্রজ...

নিউজ ডেস্কঃ সংস্কৃতির বিকাশ ও সুস্থ সাংস্কৃতিক চর্চার ম...

image

‎৫ মাসে লোডশেডিংয়ের ইতিহাস ভেঙেছে সরকার, দেশে গ্যাস-বিদ্য...

নিউজ ডেস্কঃ দায়িত্ব নেওয়ার ৫ মাসের মধ্যে বর্তমান বিএনপি...

image

দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল:...

নিউজ ডেস্কঃ গণতন্ত্রের মা সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহু...

image

‎সরকারের ৬ মাসের লক্ষ্যের মোটামুটি সবগুলোই পূরণ হয়েছে: রিজভী

নিউজ ডেস্কঃ বর্তমান সরকারের ৬ মাসের অঙ্গীকারের লক্ষ্য অ...

image

মোহাম্মদপুরে কোনো ‘কিশোর গ্যাং’ সক্রিয় নেই, দাবি র‌্যাবের

নিউজ ডেস্কঃ রাজধানীর মোহাম্মদপুরকে গডফাদার ও সন্ত্রাসী তৎপরত...

  • company_logo