• জাতীয়

‎ঢাকায় দিনদুপুরে ব্যবসায়ীকে গুলি

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ রাজধানী ঢাকার মতিঝিলে দিনদুপুরে এক ব্যবসায়ীকে গুলি করে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রোববার (৭ জুন) বেলা তিনটার দিকে শাপলা চত্বর এলাকায় জনতা ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।   

‎পুলিশ বলছে, ছিনতাইকারীদের গুলিতে মো. লোকমান নামের ‘মানি এক্সচেঞ্জ’ (মুদ্রা বিনিময়) ব্যবসায়ী আহত হয়েছেন। তাকে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, এক ব্যক্তির কাছ থেকে ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিল দুজন। ধস্তাধস্তির এক পর্যায়ে ওই ব্যক্তিকে গুলি করা হয়। তখন আশপাশে থাকা লোকজন ভয়ে দৌঁড়ে পালিয়ে যান। পরে গুলিবিদ্ধ ব্যক্তির কাছ থেকে ব্যাগ নিয়ে মোটরসাইকেলে উঠে চলে যায় ওই দুই ছিনতাইকারী। ওই ব্যাগে কত টাকা ছিল, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

‎ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, ঘটনাস্থলে একাধিক মোটরসাইকেল ছিল। কারা এই ছিনতাইয়ের সঙ্গে জড়িত, তা শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

‎মতিঝিল থানা-পুলিশের একটি সূত্র বলছে, লোকমানকে আগে থেকেই অনুসরণ করছিল ছিনতাইকারী চক্রটি। জনতা ব্যাংকের সামনে আসামাত্রই একটি মোটরসাইকেলে দুজন গিয়ে লোকমানের গতি রোধ করে। এরপর তাকে গুলি করে ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা। তবে, ওই ব্যাগে ঠিক কত টাকা ছিল, তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। সেই ফুটেজ বিশ্লেষণ করে ছিনতাইকারীদের শনাক্তের চেষ্টা চলছে। 

মন্তব্য (০)





image

‎লোডশেডিং নেই, সাময়িক বিদ্যুৎ-বিভ্রাট থাকতে পারে: সংসদে ম...

নিউজ ডেস্কঃ দেশে বর্তমানে বিদ্যুতের কোনো ঘাটতি নেই এবং বিদ্য...

image

সংসদের বাজেট অধিবেশন শুরু

নিউজ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু হ...

image

সীমান্তে পুশইন ঠেকাতে সতর্ক বিজিবি: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক : ভারতের নয়াদিল্লিতে সোমবার (৮ জুন) থেকে শুরু হচ্...

image

রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্ম...

নিউজ ডেস্ক : এ বছর রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদয...

image

প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর জোর দিলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে কর্মমুখী ও কার...

  • company_logo