• লিড নিউজ
  • জাতীয়

‎আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন আগামীকাল (রোববার, ৭ জুন) থেকে শুরু হচ্ছে। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠনের পর এটি হতে যাচ্ছে সংসদের প্রথম বাজেট অধিবেশন।

‎ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন হিসেবে এই অধিবেশন আগামীকাল বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে শুরু হবে।

‎অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আগামী ১১ জুন ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট সংসদে উপস্থাপন করতে পারেন বলে জানা গেছে।

‎এর আগে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ৭ মে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংসদের এ অধিবেশন আহ্বান করেন।

‎উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন গত ৩০ এপ্রিল সমাপ্ত হয়। ওই অধিবেশনে ২৫ কার্যদিবসে মোট ৯৪টি বিল পাস করা হয়।

মন্তব্য (০)





image

‎সংস্কৃতির বিকাশেই গড়ে উঠবে মানবিক ও মূল্যবোধসম্পন্ন প্রজ...

নিউজ ডেস্কঃ সংস্কৃতির বিকাশ ও সুস্থ সাংস্কৃতিক চর্চার ম...

image

‎৫ মাসে লোডশেডিংয়ের ইতিহাস ভেঙেছে সরকার, দেশে গ্যাস-বিদ্য...

নিউজ ডেস্কঃ দায়িত্ব নেওয়ার ৫ মাসের মধ্যে বর্তমান বিএনপি...

image

দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল:...

নিউজ ডেস্কঃ গণতন্ত্রের মা সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহু...

image

‎সরকারের ৬ মাসের লক্ষ্যের মোটামুটি সবগুলোই পূরণ হয়েছে: রিজভী

নিউজ ডেস্কঃ বর্তমান সরকারের ৬ মাসের অঙ্গীকারের লক্ষ্য অ...

image

মোহাম্মদপুরে কোনো ‘কিশোর গ্যাং’ সক্রিয় নেই, দাবি র‌্যাবের

নিউজ ডেস্কঃ রাজধানীর মোহাম্মদপুরকে গডফাদার ও সন্ত্রাসী তৎপরত...

  • company_logo