ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। ম্যাচে লাল-সবুজদের হয়ে স্কোর করেন ঋতুপর্ণা চাকমা ও সাগরিকা। এতে টানা তিনবারের মতো শিরোপা নির্ধারণী ম্যাচে দেখা যাবে বাংলাদেশকে। বুধবার (৩ জুন) ভারতের মারগাওয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে মুখোমুখি হয় দু'দল।
ম্যাচের শুরুতে অবশ্য পিছিয়ে পড়ে বাংলাদেশ। ২২তম মিনিটে গিতা রানার গোলে লিড পায় নেপাল। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ঋতুপর্ণার গোলে সমতা নিয়ে বিরতিতে যায় লাল-সবুজের প্রতিনিধিরা।
বিরতির পর আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে লাল-সবুজরা। তবে প্রতিপক্ষ দলের রক্ষণভাগকে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে ব্যর্থ হয় তারা। শেষ পর্যন্ত যোগ করা সময়ের ছয় মিনিটে আসে নাটকীয়তা। ম্যাচের একেবারে শেষ দিকে দারুণ সমন্বয়ে গোল করেন সাগরিকা, যা নিশ্চিত করে বাংলাদেশের জয়।
আগামী শুক্রবার ভারত-ভুটান ম্যাচের জয়ী দলের বিপক্ষে সাফের শিরোপা নির্ধারণী ম্যাচে মাঠে নামবে টানা দুইবারের চ্যাম্পিয়নরা।
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হ...
নিউজ ডেস্কঃ এশিয়ান গেমসে বৈরী আবহাওয়ার কারণে পরিত্যক্ত ...
স্পোর্টস ডেস্ক : সিঙ্গাপুরের বিপক্ষে ১-০ গোলে পরাজয়ের পর বাংলাদেশ দলের প...
স্পোর্টস ডেস্ক : ‘কিং/কুইন স্লেয়ার’ এই নামটা আনু...
স্পোর্টস ডেস্ক : ফিফা আসিয়ান কাপের গ্রুপ পর্বে নিজেদের দ্বিত...

মন্তব্য (০)