ফাইল ছবি
নিউজ ডেস্ক : মাগুরার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মেতাকাব্বীর আহমেদ। জনপ্রশাসন মন্ত্রণালয়ের আরেক বিজ্ঞপ্তিতে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব এস এম হুমায়ুন কবির সরকার।
সোমবার (১ জুন) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) ২৫তম ব্যাচের ক্যাডার হিসেবে চাকরিতে যোগদান করেন মোতাকাব্বীর আহমেদ।
প্রজ্ঞাপন অনুযায়ী, তিনি এর আগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এদিকে মাগুরার জেলা প্রশাসক মো.আব্দুল্লাহ আল মাহমুদকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, কর্মকর্তাদের দক্ষতা, অভিজ্ঞতা ও প্রশাসনিক ভারসাম্য বিবেচনায় এই বদলি ও পদায়ন করা হয়েছে। নতুন দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসক দ্রুত কর্মস্থলে যোগদান করবেন।
নিউজ ডেস্ক : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা মহানগরী থেকে ঘরমু...
নিউজ ডেস্ক : পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত আ...
নিজস্ব প্রতিবেদকঃ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধা...
নিউজ ডেস্কঃ ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশের রমনা বিভাগের উপ-পুল...
নিউজ ডেস্কঃ শিল্পাঞ্চলের নিরাপত্তা, সাইবার অপরাধ দমন, মহাসড়ক...

মন্তব্য (০)