• লিড নিউজ
  • জাতীয়

পল্লবীতে শিশু হত্যা মামলা বড় বোনের সাক্ষ্য নেওয়া হয়েছে ক্যামেরা ট্রায়ালে

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্ক : রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। 

মঙ্গলবার (২ জুন) সকাল সাড়ে ১০টায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে কার্যক্রম শুরু হয়।

এর আগে কঠোর পুলিশি নিরাপত্তার মধ্যে দুই আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারকে আদালতে হাজির করা হয়।

এরপর সকাল ১১ টায় প্রথম সাক্ষী হিসেবে মামলার বাদী ও ভুক্তভোগী শিশুটির বাবার সাক্ষ্য দিয়েছেন। এরপর দেন শিশুটির মা। অন্যদিকে ভুক্তভোগীর বড় বোন রাইসা আক্তার শিশু হওয়ায় তার সাক্ষ্য আদালতে সরাসরি গ্রহণ না করে ক্যামেরা ট্রায়ালে গ্রহন করার আবেদন জানান রাষ্ট্রপক্ষ। পরে আদালতের নির্দেশনায় ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে তার বক্তব্য রেকর্ড করা হয়।

মন্তব্য (০)





image

দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উ...

image

‎অসাম্প্রদায়িক ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন সংস্কৃতি চর্চাকে ...

নিউজ ডেস্কঃ অসাম্প্রদায়িক চেতনা ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন সংস...

image

‎শিশু-কিশোরদের মোবাইল আসক্তি থেকে বের করে খেলার মাঠে নিয়ে...

নিউজ ডেস্কঃ অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চ...

image

‎উত্তরায় পেট্রোল পাম্পে ডাকাতির ঘটনায় অস্ত্র-গুলিসহ গ্রেপ...

নিউজ ডেস্কঃ রাজধানীর উত্তরায় ব্যাংকে জমা দিতে যাওয়ার পথ...

image

‎সংস্কৃতির বিকাশেই গড়ে উঠবে মানবিক ও মূল্যবোধসম্পন্ন প্রজ...

নিউজ ডেস্কঃ সংস্কৃতির বিকাশ ও সুস্থ সাংস্কৃতিক চর্চার ম...

  • company_logo