ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক : ঈদুল আজহার ঠিক আগের দিন সুখবর পেলেন বাংলাদেশ দলের তারকা ক্রিকেটাররা। সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে আইসিসি পুরুষ টেস্ট খেলোয়াড় র্যাংকিংয়ে বাংলাদেশের খেলোয়াড়দের উন্নতি হয়েছে।
পাকিস্তান সিরিজে দুই টেস্টে চার ইনিংসে ২৫৯ রান করে ১০ ধাপ এগিয়ে ১৬ নম্বরে উঠে এসেছেন জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম।
লিটন দাস সিরিজে ২৩৯ রান করে ১৪ ধাপ এগিয়ে ২৪তম স্থানে উঠে এসছেন।
সিরিজে দুর্দান্ত বোলিং করে বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম দুই ধাপ এগিয়ে টেস্ট বোলিং র্যাংকিংয়ে ১১তম। তিনি নতুন ক্যারিয়ার সেরা রেটিং অর্জন করেছেন।
অফস্পিনার মেহেদী হাসান মিরাজ দুই ধাপ এগিয়ে ২৫ নম্বারে। নাহিদ রানা ১০ ধাপ এগিয়ে ৫৪তম পজিশনে।
আইসিসি টেস্ট অলরাউন্ডার র্যাংকিংয়েও তাইজুলের উন্নতি হয়েছে। তিন ধাপ এগিয়ে ২৯তম তিনি।
বাংলাদেশের বিপক্ষে সিরিজ হারলেও পাকিস্তানের পেসার খুররাম শাহজাদ টেস্ট বোলিং র্যাংকিংয়ে ৪৯তম স্থানে উঠেছেন।
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হ...
নিউজ ডেস্কঃ এশিয়ান গেমসে বৈরী আবহাওয়ার কারণে পরিত্যক্ত ...
স্পোর্টস ডেস্ক : সিঙ্গাপুরের বিপক্ষে ১-০ গোলে পরাজয়ের পর বাংলাদেশ দলের প...
স্পোর্টস ডেস্ক : ‘কিং/কুইন স্লেয়ার’ এই নামটা আনু...
স্পোর্টস ডেস্ক : ফিফা আসিয়ান কাপের গ্রুপ পর্বে নিজেদের দ্বিত...

মন্তব্য (০)