• জাতীয়

মন্ত্রিত্ব কোনো লোভনীয় বিষয় না, খুবই কঠিন দায়িত্ব: সমাজকল্যাণমন্ত্রী

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : সমাজকল্যাণমন্ত্রী ডা.এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, স্বৈরাচারের আমল, অন্তর্বর্তীকালীন সময়ের কর্মকাণ্ডের সঙ্গে বর্তমান সরকারের ১০২ দিনের মন্ত্রিত্ব নিয়ে যারা কটাক্ষ করার চেষ্টা করেন, তাদের বলব স্বৈরাচার আর গণতন্ত্র এক নয়। বর্তমান সরকার তার মন্ত্রী প্রশাসন জনগণের কাছে দায়বদ্ধ। কারণ জনগণ কর্তৃক নির্বাচিত ও জনগণ কর্তৃক দায়িত্বপ্রাপ্ত বর্তমান সরকার ও প্রশাসন। সেজন্যই আমরা জনগণের কাছে দায়বদ্ধ। 

বুধবার (২৭ মে) দুপুরে হাকিমপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে দুস্থ অসহায় প্রতিবন্ধী ১০ শিক্ষার্থীর মাঝে অনুদানের চেক বিতরণ ও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ৪শ জনের মাঝে চাল বিতরনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যে ভাইয়েরা বলেন মন্ত্রিত্ব নাকি খুবই লোভনীয় বিষয় তাদের বলি ভাই, এটি হয়তো ১২ ফেব্রুয়ারির আগের ঘটনা হতে পারে। ১২ ফেব্রুয়ারি নির্বাচনের পরবর্তীতে মন্ত্রিত্ব কোনো লোভনীয় বিষয় না, মন্ত্রিত্ব খুবই কঠিন দায়িত্ব। কাজেই যারা এই কথা বলেন, তাদের কাছে প্রশ্ন ২৪ এর আগস্ট মাসের পরে, বা ৩৬ জুলাইয়ের পরে অনেকের চেহারার মধ্যে অনেক পরিবর্তন এসেছে। অনেক দামি দামি কাপড়-চোপড় পরেন।ওনাদেরও বিষয়ে আমাদের জানার আগ্রহ আমাদের তো ভাই ইনকাম ট্যাক্সের ফাইল আছে। আপনাদের ট্যাক্সের ফাইলটা কতদিন আগে খুলেছেন ট্যাক্স ফাইলের কী অবস্থা। ওগুলো আয়নায় জনসমক্ষে উপস্থাপন করবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা খাতুনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন- বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার হারিছ চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেনসহ অনেকে।

মন্তব্য (০)





image

‎বেগম খালেদা জিয়া: বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় এক অ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া এক ...

image

দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উ...

image

‎অসাম্প্রদায়িক ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন সংস্কৃতি চর্চাকে ...

নিউজ ডেস্কঃ অসাম্প্রদায়িক চেতনা ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন সংস...

image

‎শিশু-কিশোরদের মোবাইল আসক্তি থেকে বের করে খেলার মাঠে নিয়ে...

নিউজ ডেস্কঃ অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চ...

image

‎উত্তরায় পেট্রোল পাম্পে ডাকাতির ঘটনায় অস্ত্র-গুলিসহ গ্রেপ...

নিউজ ডেস্কঃ রাজধানীর উত্তরায় ব্যাংকে জমা দিতে যাওয়ার পথ...

  • company_logo