• লিড নিউজ
  • জাতীয়

‎১০০ থেকে ১৫০ মিলিমিটার বৃষ্টি হলেও কিছুক্ষণের মধ্যেই পানি সরে যাবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ১০০ থেকে ১৫০ মিলিমিটার বৃষ্টি হলেও কিছুক্ষণের মধ্যেই পানি সরে যাবে।
‎
‎মঙ্গলবার (২৬ মে) ঈদুল আজহায় কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ডিএনসিসির নগরভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
‎
‎স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, পশু কোরবানির পর দ্রুত বর্জ্য পরিষ্কার করতে প্রধানমন্ত্রীর যে অনুশাসন রয়েছে তা বাস্তবায়নে রাজধানীসহ দেশের সকল সিটি করপোরেশন ও পৌরসভায় ব্যবস্থা নেয়া হয়েছে।
‎
‎তিনি আরও বলেন, পানি নিষ্কাশনের প্রতিটি পয়েন্টে জমে থাকা পলিথিন ও ময়লা আবর্জনা পরিষ্কার করতে পরিচ্ছন্নতা কর্মীদের তৎপর থাকতে হবে।
‎
‎নগরীর সব স্থান সিটি করপোরেশনের আওতাধীন নয় সেক্ষেত্রে রাজউক ও ওয়াসাকেও তৎপর থাকতে হবে বলেও জানান তিনি।
‎
‎স্থানীয় সরকার প্রতিমন্ত্রীবলেন, দুপুর ২টা থেকে কোরবানির পশুর বর্জ্য পরিষ্কার শুরু হবে এবং ১২ ঘণ্টার আগেই উত্তর সিটি করপোরেশন এলাকা পরিচ্ছন্ন হবে।

মন্তব্য (০)





image

হাসিনাকে ‘কলঙ্কিত সাবেক নেতা’ আখ্যা দিয়ে গার্ডিয়ানে সংবাদ

১

নিউজ ডেস্কঃ ছাত্র-জনতার অভ্যুত্থানে ভারতে পালানো ক...

image

প্রবাসীদের কল্যাণে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: বিভাগীয় কমিশনার

২

নিউজ ডেস্কঃ  দক্ষ জনশক্তি বিদেশে পাঠানো, প্রবাসীদে...

image

ওপারের উসকানিতে ঢাকায় ‘একটি দলের’ গোপন বৈঠকের যোগসূত্র আছ...

৩

নিউজ ডেস্ক : সাম্প্রতিক অস্থিরতার পেছনে সীমান্তের ওপার থেকে ...

image

২০ জেলায় ৮০টি মিনি কোল্ড স্টোরেজ নির্মাণ করবে সরকার: কৃষি...

৪

নিউজ ডেস্কঃ কৃষিপণ্য সংরক্ষণ জোরদার করা এবং আমদানি...

image

দেশ পরিচালনায় তোমাদেরই এগিয়ে আসতে হবে, শিক্ষার্থীদের উদ্দ...

৫

নিজস্ব প্রতিবেদক: আজ বুধবার বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার ...

  • company_logo