• জাতীয়

‎লিগ্যাল এইডে এডিআরের উদ্যোগ ২ লাখ ৩২ হাজার ১৭৪ মামলা

  • জাতীয়

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) মাধ্যমে বিকল্প বিরোধ নিষ্পত্তি সেবা (এডিআর) কার্যক্রমের আওতায় প্রি ও পোস্ট-কেইস মিলিয়ে মোট ২ লাখ ৩২ হাজার ১৭৪ মামলায় উদ্যোগ নেওয়া হয়েছে।

‎২০০৯ সাল থেকে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত লিগ্যাল এইডের কার্যক্রম নিয়ে প্রস্তুত করা এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

‎সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, এডিআর কার্যক্রমের আওতায় নেওয়া এসব মামলার মধ্যে ২ লাখ ৫ হাজার ৩৮২টি মামলা নিষ্পত্তি হয়েছে।

‎এতে আরও বলা হয়, এডিআরের মাধ্যমে নিষ্পত্তিকৃত মামলা ও বিরোধ থেকে উপকারভোগীর সংখ্যা ৪ লাখ ৫৬৭ জন।

‎প্রতিবেদন অনুযায়ী, একই সময়ে সরকারি খরচে ১৪ লাখ ৬১ হাজার ৬৩০ জনকে আইনি সেবা দেওয়া হয়েছে।

‎সর্বোচ্চ আদালত সুপ্রিমকোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগ, দেশের সব নিম্ন আদালত ও শ্রম আদালত ছাড়াও কারাগারে থাকা অসচ্ছল বন্দিরাও এ সেবার আওতায় ছিলেন।

‎দেশের আর্থিকভাবে অসচ্ছল ও অক্ষম বিচারপ্রার্থীদের আইনি সহায়তা দিতে ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর আওতায় সরকারি খরচে এ সেবা দেওয়া হচ্ছে।

‎আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থা এ কার্যক্রম পরিচালনা করছে।

মন্তব্য (০)





image

সারা দেশে লোডশেডিং নিয়ে যা জানালেন বিদ্যুৎ মন্ত্রী

নিউজ ডেস্কঃ কারিগরি ত্রুটির ও কয়লাসংকটের কারণে দুটি বড় বিদ্য...

image

‎অন্তর্বর্তী সরকারের সময় সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: স্বরাষ্...

নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, অন্তর...

image

প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মস...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল রাজধানীর শেরে...

image

‎তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করতে সম্ভ্যবতা জরিপ দ্রুত ...

নিউজ ডেস্কঃ তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করতে ‘খুব দ্...

image

‎বাংলাদেশের জনশক্তিকে দক্ষ করে গড়ে তুলতে আগ্রহী সুইজারল্য...

নিউজ ডেস্কঃ সুইজারল্যান্ড তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগ...

  • company_logo