• লিড নিউজ
  • জাতীয়

‎কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত বাংলাদেশ ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ ২০২৬-২০২৮ মেয়াদের জন্য কমনওয়েলথ বোর্ড অব গভর্নরসের কার্যনির্বাহী কমিটির (এক্সকো) সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ।

‎বুধবার (২০ মে) লন্ডনে কমনওয়েলথ সচিবালয়ে অনুষ্ঠিত কমনওয়েলথ বোর্ড অব গভর্নরসের সভায় এশিয়া-ইউরোপ অঞ্চল থেকে বাংলাদেশকে কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত করা হয়।
‎
‎সভায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার নজরুল ইসলাম।
‎
‎লন্ডনে বাংলাদেশ হাই কমিশন জানায়, কমনওয়েলথের কার্যনির্বাহী কমিটি ১৬ সদস্যবিশিষ্ট। এর মধ্যে ৮টি সদস্যপদ সর্বোচ্চ অবদানকারী রাষ্ট্রগুলোর জন্য নির্ধারিত এবং বাকি ৮টি সদস্যপদ চারটি আঞ্চলিক গ্রুপ থেকে নির্বাচনের মাধ্যমে পূরণ করা হয়।
‎
‎কার্যনির্বাহী কমিটি কমনওয়েলথ সচিবালয়ের অর্থ, প্রশাসন ও জনবলসংক্রান্ত বিষয় তদারকি করে থাকে। পাশাপাশি কমিটি বোর্ড অব গভর্নরসের জন্য বিভিন্ন নীতিগত সুপারিশ প্রণয়ন করে।
‎
‎এছাড়া কমিটি কমনওয়েলথের নতুন ও স্বীকৃত সংস্থাগুলোর (এওএস) সদস্যপদ যাচাই-বাছাইয়ের কাজও সম্পন্ন করে।

মন্তব্য (০)





image

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব না হলে বাংলাদেশের স্বাধীন...

১

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা (...

image

হাসিনাকে ‘কলঙ্কিত সাবেক নেতা’ আখ্যা দিয়ে গার্ডিয়ানে সংবাদ

২

নিউজ ডেস্কঃ ছাত্র-জনতার অভ্যুত্থানে ভারতে পালানো ক...

image

প্রবাসীদের কল্যাণে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: বিভাগীয় কমিশনার

৩

নিউজ ডেস্কঃ  দক্ষ জনশক্তি বিদেশে পাঠানো, প্রবাসীদে...

image

ওপারের উসকানিতে ঢাকায় ‘একটি দলের’ গোপন বৈঠকের যোগসূত্র আছ...

৪

নিউজ ডেস্ক : সাম্প্রতিক অস্থিরতার পেছনে সীমান্তের ওপার থেকে ...

image

২০ জেলায় ৮০টি মিনি কোল্ড স্টোরেজ নির্মাণ করবে সরকার: কৃষি...

৫

নিউজ ডেস্কঃ কৃষিপণ্য সংরক্ষণ জোরদার করা এবং আমদানি...

  • company_logo